যুক্তরাষ্ট্রে স্কুলবাস উল্টে নিহত ৬

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৬, ১০:৫৯আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১১:০৫

যুক্তরাষ্ট্রে স্কুলবাস উল্টে নিহত ৬ যুক্তরাষ্ট্রে একটি স্কুল বাস উল্টে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। স্থানীয় সময় ২১ নভেম্বর সোমবার বিকেলে টেনেসি অঙ্গরাজ্যের চট্টনুগা শহরে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফক্স নিউজ।

নিহত ছয়জনের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। একজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হ্যামিলটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের একজন মুখপাত্র নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চিৎকার করে কাঁদতে শুরু করেন নিহত শিশুদের মা-বাবা।

চট্টনুগা শহরের পুলিশ প্রধান ফ্রেড ফ্লেচার জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে উডমোর এলিমেন্টারি স্কুল নামের একটি কিন্ডারগার্টেনের পঞ্চম গ্রেডের ৩৫ জন শিক্ষার্থী ছিল। আহত ২৩ জনকে চট্টনুগা শহরের এরলাঞ্জার হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: সিএনএন, ফক্স নিউজ।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম