হামলা চালিয়ে বিদ্রোহী শিখ নেতাকে কারামুক্ত করলো সশস্ত্ররা

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৬, ১৩:০৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৪:১৮
image

নাভা জেলের সামনের ছবি ভারতের পাঞ্জাবের নাভা জেলে হামলা চালিয়ে বিদ্রোহী গোষ্ঠী খলিস্তান লিবারেশন ফোর্সের প্রধান হরমিন্দর সিং মিন্টুসহ আরও চার ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে গেছে সশস্ত্ররা। রবিবার (২৭ নভেম্বর) সকালে ৫ সশস্ত্র ব্যক্তি এ হামলায় অংশ নেন।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পুলিশের পোশাকে পাঁচ সশস্ত্র ব্যক্তি নাভা জেলের ভেতর ঢুকে পড়ে। জেলে ঢুকে প্রায় একশো রাউন্ড গুলি চালায় হামলাকারীরা। পরে হরমিন্দর সিং মিন্টুসহ আরও ৫ বন্দি পালিয়ে যায়। রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। পাঞ্জাব জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য বন্দিরা হলো-ভিকি গোন্ডার, গুরপ্রীত শেখন, নীতা দেওল এবং বিক্রমজিত সিং ভিকি।
কারাগার
উল্লেখ্য, খলিস্তান লিবারেশন ফোর্স হলো মূলত খলিস্তান মুভমেন্টের সঙ্গে জড়িত একটি সংগঠন। পাঞ্জাবের শিখদের জন্য আলাদা ভূখণ্ডের দাবিতে এ আন্দোলনটি হয়ে থাকে। ৪৭ বছর বয়সি হরমিন্দর সিং মিন্টুকে  ২০১৪ সালে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি
/এফইউ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম