করাচির রিজেন্ট প্লাজা হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ৬৫

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৬, ১৩:২৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৩:৩০

করাচির রিজেন্ট প্লাজা হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ৬৫ পাকিস্তানের বন্দরনগরী করাচির রিজেন্ট প্লাজা হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬৫ জন। সোমবার ভোরে করাচির শাহরাহ্‌ ই ফয়সাল এলাকার ওই আবাসিক হোটেলের নিচতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা পুরো ছয়তলা ভবনে ছড়িয়ে পড়ে।

আগুনের কারণে হোটেলের অনেক অতিথি তাদের নিজ নিজ কক্ষে আটকা পড়েন। পরে তিন ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের মধ্যে অনেকে হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়ে আঘাত পেয়েছেন। এছাড়া ছিটকে আসা কাচের আঘাত এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। আহতদের জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার জরুরি বিভাগের প্রধান ড. সিমিন জামালি জানান, অগ্নিকাণ্ডে আহত অন্তত ৬৫ জনকে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একাধিক বিদেশিও রয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

অগ্নিকাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মাসুদ। আরেক ক্রিকেটার ইয়াসিন মুর্তজা ভবনের তিনতলা থেকে নিচে লাফিয়ে পড়েন। তার গোড়ালি ভেঙে গেছে। ছিটকে আসা কাচের আঘাতে আহত হয়েছেন কারামত আলী। কায়েদ-ই-আজম ট্রফিতে অংশ নিতে তারা করাচি গিয়ে ওই হোটেলে উঠেছিলেন। সূত্র: ডন, দুনিয়া নিউজ।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম