জব্দ করা মার্কিন ‘আন্ডারওয়াটার ড্রোন’ ফেরত দেবে চীন

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৬, ২৩:০৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ২৩:৫৯
image

মার্কিন ‘আন্ডারওয়াটার ড্রোন’ দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করা ‘আন্ডারওয়াটার ড্রোন’ ফেরত দেওয়ার কথা জানিয়েছে চীন।
শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আন্ডারওয়াটার ড্রোন’ ফেরত দেওয়ার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং তারা তা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়াবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘চীন যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে মার্কিন কর্তৃপক্ষকে আন্ডারওয়াটার ড্রোন ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে।’
ওই বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ‘এই প্রক্রিয়া চলাকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এককভাবে এবং প্রকাশ্যে যেসব প্রতারণামূলক বক্তব্য দেওয়া হয়েছে, তা ছিল অনুচিত। এ ধরনের বক্তব্য সমস্যাটির সমাধানের জন্য ঠিক নয়। আমরা এমন মন্তব্যের নিন্দা জানাই।’
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আইনসম্মতভাবে দক্ষিণ চীন সাগরে পানিতে সমীক্ষা চালাচ্ছিল ওই মার্কিন আন্ডারওয়াটার ড্রোন। বৃহস্পতিবার চীনা নৌবাহিনী ফিলিপাইনের সুবিক উপকূল থেকে ৫০ নটিক্যাল মেইল দূরে ড্রোনটি জব্দ করে। একটি চীনা যুদ্ধজাহাজ ইউইউভি (আনমেনড আন্ডারওয়াটার ভেহিকেল) শনাক্ত করে।
শুক্রবার মার্কিন কর্মকর্তারা ড্রোনটি ফেরত দেওয়ার জন্য চীনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, ড্রোনটি এক ধরনের ন্যাভাল গ্লাইডার যা পানির তাপমাত্রা ও লবনাক্ততা পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছিল।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে এক টুইট বার্তায় বলেন, ‘চীন আন্তর্জাতিক জলসীমা থেকে মার্কিন নৌবাহিনীর গবেষণা কাজে চালিত ড্রোন চুরি করেছে। নজিরবিহীনভাবে আইনের তোয়াক্কা না করে তারা ড্রোনটি চীনে নিয়ে গেছে।’
মার্কিন ড্রোন ফিরিয়ে দিতে সম্মত হলেও দক্ষিণ চীন সাগরের ওই অংশকে আন্তর্জাতিক জলসীমার অংশ বলে মানতে নারাজ চীন। ওই এলাকাকে নিজেদের জলসীমা বলে দাবি করে চীন। এর আগে ওই এলাকায় মার্কিন জাহাজ ও বিমান চলাচলের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।  
সূত্র: রয়টার্স।  
/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম