পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৬, ১৫:০৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৫:০৭
image

পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশটিকে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা উচিত। সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ ভারতের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস পিটিআই-কে উদ্ধৃত করে জানিয়েছে, বাংলাদেশের বিরোধী দলগুলো তিস্তা চুক্তিতে বিলম্বের সুযোগ নিচ্ছে বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সন্ত্রাসী হামলা প্রতিরোধে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হবে উল্লেখ করে,  সাক্ষাৎকারে পিটিআইকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদ প্রশ্নে বাংলাদেশ-ভারতের অবস্থান অভিন্ন। সাম্প্রতিক অতীত বিবেচনায় নিতে পারলে দেখা যায়, পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার প্রশ্নটি বারবার কীভাবে সামনে এসেছে। এর অবসান দরকার।’
কামাল বলেন, ‘পাকিস্তান বরাবরই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকে। আমরা মনে করি, যারা সন্ত্রাসকে সমর্থন যোগায়, তাদের নিরুৎসাহিত ও বিচ্ছিন্ন করা উচিত। সন্ত্রাসবাদকে নিরুৎসাহিত করতে এবং এর প্রতি ঘৃণা জাগাতে আমাদের পক্ষে যতোটুকু সম্ভব, ততটুকুই করা উচিত। কোনও দেশের বিরুদ্ধেই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।’
সাক্ষাৎকারে তিস্তা চুক্তির প্রসঙ্গ এলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই চুক্তিতে বিলম্ব হওয়ায় বিরোধী দল বিশেষ করে মৌলবাদী দল জামায়াত বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বাড়ানোর সুযোগ নিচ্ছে। তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, ‘দুইটি দেশের অভিন্ন স্বার্থের ভিত্তিতেই একটি চুক্তি সম্পন্ন হয়। কোনও একটি দেশের স্বার্থকে ক্ষুণ্ন করে কোনো চুক্তি সম্পন্ন হতে পারে না। যেভাবে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে  আমরা আশা করি ভবিষ্যতে তিস্তা চুক্তি সম্পন্ন হবে।’

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান