বার্লিন হামলার দায় স্বীকার করেছে আইএস

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৬, ০৬:১৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ০৭:০০

বার্লিন হামলায় ব্যবহৃত লরি জার্মানির বার্লিন শহরে ক্রিস্টমাস মার্কেটে লরি হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। নিজস্ব সংবাদ সংস্থায় সংগঠনটি জানিয়েছে, তাদের একজন ‘যোদ্ধা’ এই হামলা চালিয়েছে। তবে এই হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি এবং আইএসের এই দাবিও তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। যথেষ্ট প্রমাণের অভাবে ওই হামলার একজন সন্দেহভাজনকে ছেড়ে দিয়েছে জার্মান পুলিশ।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বার্লিনে সোমবারের হামলায় ১২ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। ওই হামলায় জড়িত কারও পরিচয় এখন পর্যন্ত জানতে পারেনি জার্মানির আইনশৃঙ্খলা বাহিনী। তবে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছিল জার্মান পুলিশ। পরে যথেষ্ট তথ্য-প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জার্মান গণমাধ্যমে নাভেদ বি নামক এই ব্যক্তিকে পাকিস্তানি নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এর মধ্যে বার্লিন হামলার দায় স্বীকার করেছে আইএস। নিজস্ব বার্তা সংস্থা ‘আমাক’-এ  জঙ্গি সংগঠনটি বলেছে, আন্তর্জাতিক জোট দেশগুলোর নাগরিকদের লক্ষ্য করে হামলার যে নির্দেশনা সংগঠনটির নেতারা দিয়েছেন, তার ভিত্তিতেই এ হামলা চালানো হয়েছে।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজিয়েরে এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে তিনি বলেছেন, এ ঘটনায় ‘একাধিক দিক থেকে তদন্ত পরিচালনা করা হচ্ছে’। এই হামলার মূল হোতাদের ধরার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বিশ্রাম নেবে না বলেও তিনি জানান।
 জার্মানির সরকারি আইনজীবী পিটার ফ্র্যাংক সাংবাদিকদের বলেছেন, যে কায়দায় ও যেভাবে লক্ষ্য নির্ধারণ করে হামলা চালানো হয়েছে, তাতে একে ইসলামি উগ্রপন্থীদের হামলা বলেই মনে হচ্ছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল থেকে শুরু করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আসছেন।

/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি