চীনে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় ৫৮ হাজার প্রাণহানি

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৬, ২২:৫০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ২২:৫১

চীনে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় ৫৮ হাজার প্রাণহানি চীনে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় ৫৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে ওই বছর ১ লাখ ৮০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি)’র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইয়াহু।
চীনের ট্রাফিক আইনের প্রয়োগ যথেষ্ট দুর্বল। এটা সড়ক নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি। এ ধরনের ঝুঁকিই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়িয়ে চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা এর আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে। ২০১৫ সালে দেশটিতে ৫৮ হাজার লোক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় সংখ্যা ১ লাখ ৭ হাজার জনের মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনার সংখ্যা ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে হ্রাস পেয়েছে। ২০১৪ সালের একই সময়ে যেখানে ৫ লাখ ১৮ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেখানে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনার এই সংখ্যা ছিল ১ লাখ ৮৮ হাজার।

চীনে প্রাণঘাতী দুর্ঘটনা একটি গুরুতর সমস্যা। সেখানে প্রায়ই ট্রাফিক আইন অমান্য করা হয়। দূরপাল্লার অতিরিক্ত যাত্রীবোঝাই বাসগুলোর দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি। ২০১৫ সালে ট্রাফিক আইন অমান্যের কারণে দেশটিতে প্রায় ৯০ শতাংশ হতাহতের ঘটনা ঘটেছে।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম