জাতিসংঘের মার্কিন দূত হিসেবে নিকির নিয়োগ চূড়ান্ত করলো সিনেট

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৭, ১২:৪৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১২:৪৮
image

নিকি হ্যালি জাতিসংঘের মার্কিন দূত হিসেবে সাউথ ক্যারোলিনার গভর্নর নিকি হ্যালির মনোনয়ন নিশ্চিত করলো যুক্তরাষ্ট্রের সিনেট। মঙ্গলবার সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে নিকির নিয়োগ চূড়ান্ত করার প্রস্তাবটি অনেকটা সর্বসম্মতিক্রমেই পাস হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ৯৬ জন সিনেটর নিকিকে সমর্থন দিয়েছেন। আর তার বিরুদ্ধে ভোট দিয়েছেন মাত্র ৪ জন সিনেটর।

রিপাবলিকান পার্টির উদীয়মান এ নেত্রী যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম গভর্নর। তার বয়স ৪৫ বছর।জাতিসংঘে সংস্কার আনার পাশাপাশি মানবাধিকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সমর্থনে লড়তে চান নিকি হ্যালি যা অনেকসময়ই ট্রাম্পের অবস্থা থেকে আলাদা।

নির্বাচনি প্রচারণা চলার সময় ট্রাম্পের বিরুদ্ধে সরব ছিলেন ভারতীয় বংশোদ্ভূত নিকি। ট্রাম্পের কিছু বক্তব্য বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে বলেও সতর্ক করেছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই সমালোচককেই জাতিসংঘের দূত নিযোগের ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের আগেই গত নভেম্বরের শেষের দিকে নিজের সমালোচক নিকি হ্যালিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে ঘোষণা করেনতিনি। নিকিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে মনোনীত করার ঘোষণা দিয়ে সেসময় এক সংবাদ বিজ্ঞপ্তি দেন ট্রাম্প।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অঙ্গরাজ্য কিংবা দেশের স্বার্থে কোনও নীতিমালা বাস্তবায়নের জন্য দল ও শ্রেণীর ঊর্ধ্বে উঠে লোকজনকে একত্রিত করার পরীক্ষিত রেকর্ড রয়েছে গভর্নর হ্যালির।

সাউথ ক্যারোলিনার গভর্নর নিকিকে ‘পরীক্ষিত চুক্তি বাস্তবায়নকারী’ হিসেবে উল্লেখ করে সাবেক এ সমালোচকের প্রশংসাও করেন তিনি।ট্রাম্প আরও বলেন,‘তিনি (নিকি) একজন পরীক্ষিত চুক্তি বাস্তবায়নকারী এবং আমরা প্রচুর চুক্তি করার কথা ভাবছি। আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রকে তুলে ধরার ক্ষেত্রে তিনি মহত্বর ভূমিকা করবেন।’

/এফইউ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম