নারীর মাথার খুলি থেকে জীবন্ত তেলাপোকা উদ্ধার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:১৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪২

তেলাপোকা ভারতের চেন্নাইয়ে এক নারীর মাথার খুলির ভেতর থেকে জীবন্ত তেলাপোকা উদ্ধার করেছেন ডাক্তাররা। যা ওই নারীর মগজ ও চোখের কাছাকাঠি পৌঁছে গিয়েছিল। দেশটির দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, আক্রান্ত ওই নারীর নাম সেলভি (৪২)। তিনি ইনজামবাকাম এলাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করেন এবং ওই বাড়িতেই থাকেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ঘুমের মধ্যে সেলভি তার নাকের ডান ছিদ্রে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে এমনটা অনুভব করতে পারেন।। ঘুম ভাঙার পর তিনি বিষয়টা বুঝতে পেরে নাক পরিষ্কার করার চেষ্টা করেন কিন্তু ওটা বের হয়নি।

সেলভি সাংবাদিকদের বলেন, ‘ওই সময়ের অনুভূতি আমি ব্যাখ্যা করতে পারবো না, তবে আমি নিশ্চিত ছিলাম আমার নাকে কোনও পোকামাকড় প্রবেশ করেছে। নাকের গভীরে গিয়ে এটা নড়ছিল এবং হাঁটাহাটি করছিল। যখনই এটা নাড়াচড়া করছিল তখনও আমার দুই চোখ খুব ব্যথা করতো। আমি সারারাত অস্বস্তিতে কাটালাম। ওই রাতে আমি সারারাত বসে ছিলাম এবং অপেক্ষা করছিলাম কখন ভোর হবে। কারণ, আমার বাড়ির মালিক দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।’

এমনকি স্ট্যানলে মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা মাথার খুলির ভেতর থেকে জীবন্ত তেলাপোকা বের করে বিস্মিত হয়েছিলেন। হাসপাতালের ইএনটি বিভাগের ডাক্তার ডা. এমএন শংকর জানান, ‘আমার দেখা এ ধরনের ঘটনা এটাই প্রথম। গত তিন দশক ধরে আমি ডাক্তারি করছি। কিন্তু এ ধরনের কোনও রোগী পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘মাথার খুলির ভেতর তেলাপোকাটি এমন জায়গায় বসেছিল যেখান থেকে সেটা সরানো খুবই কষ্টকর। প্রথমে আমি এটাকে যেখান থেকে বের করা যাবে সেখানে টেনে আনলাম। অবশেষে ৪৫ মিনিট চেষ্টার পর আমি সেটা সরাতে সক্ষম হয়েছিলাম।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম