কাবুলে সুপ্রিম কোর্টের বাইরে আত্মঘাতী হামলা, নিহত ২০

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৯

হামলার পর আদালত চত্বরে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের সতর্ক প্রহরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সুপ্রিম কোর্টের বাইরে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। মঙ্গলবারের এ হামলায় নিহত হয়েছেন অন্তত ২০ জন। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। কাবুলের হাসপাতাল ও নিরাপত্তা সূত্রে হতাহতের এ সংখ্যা জানা গেছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিবুল্লাহ দানিশ জানান, আত্মঘাতী হামলাকারী সুপ্রিম কোর্টের গাড়ি পার্কিং-এর জায়গায় থাকা আদালতের কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করে বোমা বিস্ফোরণ ঘটায়।

ঘটনাস্থলের কাছে থাকা রয়টার্সের একজন প্রতিবেদক জানান, হামলার পর সাময়িকভাবে ঘটনাস্থল সংলগ্ন সড়কগুলো বন্ধ করে দেয় পুলিশ।

এর আগে গত মঙ্গলবার আরেক বিস্ফোরণে নিহত হন আফগানিস্তানের ফারাহ প্রদেশের আঞ্চলিক পুলিশের শীর্ষ কর্মকর্তা আবদুল খালিক।  ওই হামলার দায় স্বীকার করে তালেবানরা। তবে সর্বশেষ এ হামলায় এখনও কেউ দায় স্বীকার করেনি। সূত্র: সিএনএন, ইন্ডিপেনডেন্ট।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম