ফিলিপাইনে ভূমিকম্পের তাণ্ডবে নিহত ৬, আহত শতাধিক

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২২
image

ফিলিপাইনে ভূমিকম্পের তাণ্ডবে নিহত ৬, আহত শতাধিক ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে ঘর ছেড়েছেন প্রায় ১৫ হাজার মানুষ।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা আইএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে দক্ষিণাঞ্চলের ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫ মাত্রা। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ খুঁড়ে ভেতর থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার রাতে মিন্দানাও দ্বীপের দক্ষিণাঞ্চলীয় সুরিগাও শহরের বাসিন্দারা যখন ঘুমিয়ে ছিল তখন এই শক্তিশালী ভূমিকম্প হয়। ভূমিকম্পে অন্তত ৬ জন প্রাণ হারিয়েছে এবং শতাধিক লোক আহত হয়েছে। এ ছাড়া কয়েক হাজার লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে।

প্রাদেশিক গভর্নর সোন ম্যাতুগাস শনিবার ডিজিএমএম রেডিওকে জানান, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আঞ্চলিক বেসামরিক নিরাপত্তা প্রধান রোসাউরো আর্নেল গঞ্জালেজ বলেন, ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের ভেতরে কেউ জীবিত আছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি ও উদ্ধারকারী দলের সদস্যদের সেখানে পাঠানো হয়েছে। ভূমিকম্পের কারণে সুরিগাও নগরী ও এর আশপাশের এলাকাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।  শনিবার কিছু এলাকায় পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ভূমিকম্পে দো-তলা বিশিষ্ট গাইসানো শপিং মলসহ বেশ কয়েকটি ভবনের ক্ষতি হয়েছে। মলটি নগরীর অন্যতম বৃহৎ স্থাপনা।

বেসামরিক নিরাপত্তা অফিস থেকে বলা হয়েছে, ভূমিকম্পে একটি সেতু ধসে গেছে এবং অপর দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও নগরীর বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দিয়েছে।

/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের