কাশ্মিরে ভারতীয় সেনা বহরে হামলা, ৩ সেনা নিহত

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০৯
image

হামলার পর ভারতীয় সেনাবাহিনীর তল্লাশি অভিযান ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে সামরিক বহরে একদল বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে তিন সেনা সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। দুই পক্ষের গোলাগুলিতে ক্রসফায়ারে স্থানীয় এক বয়স্ক নারী নিহত হয়েছেন বলে সেনা কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। গোপন সূত্রে খবর পেয়ে চিত্রগাম এলাকায় একটি তল্লাশি অভিযান শেষে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের একটি দল শোপিয়ানের মাতৃগাম এলাকার একটি গ্রামের কাছে পৌঁছালে তাদের ওপর ভারি অস্ত্রে সজ্জিত একটি গ্রুপ হামলা চালায়।

হামলাকারীদের গুলির জবাব দেন সেনা সদস্যরা। দু’পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে গোলাগুলি চলে। পরে অতিরিক্ত সেনা ঘটনাস্থলে আসার পর হামলাকারীরা পালিয়ে যায়। পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

অস্ত্রধারীদের হামলায় তিন সেনা সদস্য নিহত এবং আরও চার সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

দু’পক্ষের গোলাগুলিতে ক্রসফায়ারে পরে মৃত্যু হন এক স্থানীয় বয়স্ক নারীর। ওই নারীর নাম জানা বেগান। তার ছেলে জানিয়েছেন, গোলাগুলির শব্দে তার ঘুম থেকে উঠেন। আর যখন মেঝেতে পরে থাকা তার মাকে উদ্ধার করতে এগিয়ে আসেন, ততক্ষণে  জানা বেগান নিহত হয়েছেন।

গত তিন সপ্তাহে কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর উপর এটি চতুর্থ হামলা। এর আগের তিন হামলায় এক মেজরসহ ছয় সেনা সদস্য নিহত হয়েছেন।

সূত্র: এনডিটিভি, পিটিআই।

/এসএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি