ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে মেক্সিকোর ক্ষোভ

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০২

ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে মেক্সিকোর ক্ষোভ অভিবাসী ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতির বিষয়ে 'উদ্বেগ' ও 'বিরক্তি' প্রকাশ করেছে মেক্সিকো। দেশটিতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে আলোচনায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এই উদ্বেগ ও ক্ষোভ তুলে ধরেছেন।

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে আগে থেকেই ক্ষুব্ধ রয়েছে মেক্সিকো। কারণ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বড় অংশই এসেছে মেক্সিকো থেকে।  এছাড়া সম্প্রতি, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেফতার এবং বহিস্কার শুরু করেছে।  সেই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের মন্ত্রী মেক্সিকো সফরে রয়েছেন। তাদের কাছে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিডেগারায় বলেছেন, তাদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি গ্রহণযোগ্য নয়।

অবশ্য, মার্কিন মন্ত্রীরা বলেছেন, অবৈধ অভিবাসীদেরকে গণহারে ধরে দেশে ফেরত পাঠানোর ঘটনা ঘটবে না এবং এধরণের কোনও অভিযানে সেনাবাহিনীকেও ব্যাবহার করা হবে না।

মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেয়াল তুলে দেওয়ার যে কথা ডোনাল্ড ট্রাম্প বলছেন, তা নিয়েও মেক্সিকো ক্ষোভ প্রকাশ করে আসছে। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক