এফবিআই প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করেছে হোয়াইট হাউস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:১২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৮

  ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় রাশিয়ান গোয়েন্দাদের সহায়তা প্রসঙ্গে পত্রিকার রিপোর্টের বিষয়ে এফবিআই প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করেছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রিনস প্রিবাস এফবিআই’র এক সহকারী পরিচালককে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। পত্রিকাটিতে মার্কিন নির্বাচনে মস্কোর যোগসাজসের অভিযোগ করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

অন্যদিকে সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও রাশিয়ার মধ্যে যোগসাজশের অভিযোগের বিষয়ে চলমান তদন্ত ফাঁস হওয়ার অভিযোগ অস্বীকার করেছে এফবিআই।

তবে ট্রাম্প তার এক টুইট  বার্তায় এফবিআইয়ের তথ্য ফাঁসকারীদের কঠোর সমালোচনা করেছেন। তিনি টুইট বার্তায় জানিয়ছেন, ‘জাতীয় নিরাপত্তা তথ্য ফাঁসকারীদের থামাতে এফবিআই সম্পূর্ণ ব্যর্থ। তথ্য ফাঁসকারীরা দীর্ঘদিন ধরে আমাদের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।’

তিনি আরও বলেন, ‘এফবিআই এসব তথ্য ফাঁসকারীদের এখন শনাক্ত করতে পারেনি। এসব তথ্য যারা মিডিয়ায় ফাঁস করছে তাদের এখনই চিহ্নিত করুন।’

/এসএনএইচ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম