ব্রেক্সিট বাস্তবায়নে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৭ মার্চ ২০১৭, ২১:৫৯আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২২:০৫

ব্রেক্সিট বাস্তবায়নে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ব্রেক্সিট (যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ) বাস্তবায়নে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের মতো বিশ্বের স্বল্পোন্নত অর্থনীতির দেশগুলো। ব্রেক্সিট পরবর্তী সময়ে স্বল্পোন্নত দেশগুলোর জন্য বিদ্যমান বাণিজ্যিক সুবিধা বহাল রাখা না হলে বছরে ৩২৩ মিলিয়ন পাউন্ড ক্ষতির শিকার হবে এসব দেশগুলো। এমন আশঙ্কার কথা জানিয়েছে লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওভারসিজ ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (ওডিআই)।
ওভারসিজ ডেভেলপমেন্ট ইন্সটিটিউট বলছে, বাংলাদেশের মোট রফতানির ৯ শতাংশই যায় যুক্তরাজ্যে। বিশেষ করে তৈরি পোশাক সামগ্রী রফতানির ওপর বাংলাদেশ ব্যাপকভাবে নির্ভরশীল। ইউরোপীয় ইউনিয়নের এভরিথিং বাট আর্মস (ইবিএ)-এর আওতায় আওতায় এতোদিন ধরে শুল্কমুক্ত সুবিধায় তৈরি পোশাক সামগ্রী রফতানি করে আসছে বাংলাদেশ। বিশ্বের দরিদ্রতম অর্থনীতির দেশগুলোকে সুবিধা দিতেই ওই সুরক্ষার ব্যবস্থা করে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের মতো দেশগুলোতে কর্মসংস্থান তৈরি এবং দারিদ্র হ্রাস করাই এর লক্ষ্য।

ইবিএ-এর আওতায় যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধায় তৈরি পোশাক সামগ্রী রফতানি করে আসলেও দেশটি ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করায় ৬ থেকে ১২ শতাংশ ট্যারিফের মুখে পড়তে পারে বাংলাদেশ। আর সেটা হলে লক্ষাধিক পাউন্ড ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওভারসিজ ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (ওডিআই)-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যকে অবশ্যই স্বল্পোন্নত দেশগুলোকে সুবিধা প্রদান অব্যাহত রাখতে হবে। অর্থাৎ, এখন যারা এভরিথিং বাট আর্মস (ইবিএ)-এর সুবিধা পাচ্ছে সেটা বহাল রাখা দরকার। এটা উন্নয়নশীল দেশগুলোর প্রতিষ্ঠান এবং সেসব প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সুরক্ষা দেবে; প্রতিষ্ঠানগুলো আর্থিক লোকসানের হাত থেকে রেহাই পাবে।

ব্রেক্সিট  পরবর্তী বাণিজ্য ও উন্নয়ন নীতি সম্পর্কে ওডিআই বলেছে, উন্নয়নশীল দেশগুলোকে সুবিধা দেওয়ার এই নীতির সুরক্ষা প্রদান যুক্তরাজ্যের জন্য একটা দায়িত্ব। আগে যেসব সুবিধা দেওয়া হতো সেসব বাদ দেওয়ার প্রতি ব্রিটিশ কর্তৃপক্ষের মনোযোগী হওয়া উচিত নয়।

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রেড বলছে, বিশ্বের দরিদ্র মানুষের রক্ষাকবচ হিসেবে অবাধ ও মুক্ত বাণিজ্যের মূলনীতির ওপর তাদের দৃঢ় আস্থা রয়েছে।

ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রেড-এর একজন মুখপাত্র বলেন, অর্থনৈতিক উন্নয়নের একটা হাতিয়ার হিসেবে অবাধ বাণিজ্যের বিষয়ে যুক্তরাজ্য সবসময়ই সোচ্চার।  এ কারণেই আমরা উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে আমাদের বাণিজ্যিক ও বিনিয়োগ সংক্রান্ত সম্পর্কের ধারাবাহিকতা রক্ষায় আগ্রহী।

এ বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন। তিনি বলেন, ব্রেক্সিট পরবর্তী সময় নিয়ে আমাদের কিছুটা আশঙ্কা রয়েছে। আমাদের বার্তা হচ্ছে, আমরা আরও ভালো কিছু করতে আগ্রহী। আমাদের আগ্রহের জায়গাটা হচ্ছে বাণিজ্যিক সম্পর্কের জায়গায়; যা আমরা এখন উপভোগ করছি। আমরা চাই যুক্তরাজ্যের বাজারে সব বাংলাদেশি পণ্যে কোনও ট্যারিফ বা কোটা ছাড়াই প্রবেশাধিকার বহাল থাকুক। 

ওভারসিজ ডেভেলপমেন্ট ইন্সটিটিউট-এর প্রতিবেদনেও ব্রিটিশ সরকারের প্রতি ‘ক্ষতি না করা’র নীতি এবং ইইউ ছাড়লেও উন্নয়নশীল দেশগুলো যেন যুক্তরাজ্যের নতুন নিয়মে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের