সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৫

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৭, ২৩:৩০আপডেট : ২১ মার্চ ২০১৭, ২৩:৩২

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৫ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে মঙ্গলবার গাড়িবোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। মোগাদিসু’র প্রেসিডেন্সিয়াল প্যালেস সংলগ্ন একটি চেকপয়েন্ট লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সংলগ্ন একটি থিয়েটারের বাইরে গিয়ে গাড়িটি বিস্ফোরিত হয়। নিরাপত্তা কর্মকর্তারা এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মোগাদিসু কর্তৃপক্ষের মুখপাত্র আবদিফাতাহ ওমর হালানে বার্তা সংস্থা এএফপি’কে বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হুসেইন বলেন, বিস্ফোরণের সময় রাস্তায় পথচারীরাও ছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে মাঝেমধ্যেই দেশটিতে এমন হামলা চালিয়ে থাকে জঙ্গিগোষ্ঠী আল শাবাব।

/এমপি/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম