সিরিয়া ও ইরাক যুদ্ধের বদলা নিতেই লন্ডনে আইএস-এর হামলা!

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৭, ১২:০৭আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৫:২৮
image

সিরিয়া ও ইরাক যুদ্ধের বদলা নিতেই লন্ডনে আইএস-এর হামলা! লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের হামলা উদযাপন করছেন মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর সমর্থকরা। তারা দাবি করছে, আইএস এর পক্ষ থেকেই এই হামলা চালানো হয়েছে। হামলাকে ইরাক এবং সিরিয়ায় ব্রিটিশ সামরিক বাহিনীর হামলার ‘বদলা’ বলেও দাবি করছে আইএস সমর্থকরা।  তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ এই হামলায় দায় স্বীকার করেনি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, হামলার ২৪ ঘণ্টার মাঝে স্বভাবতই কোন গোষ্ঠী দায় স্বীকার করে না।  এখনও হামলার উদ্দেশ্য সম্পর্কেও জানা যায়নি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের আইএস-সমর্থক চ্যানেলগুলোতে ছুরি হাতে থাকা সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে। হামলাকে পবিত্র বলে উল্লেখ করেছে তারা।আইএসের মুখপাত্র আবু মোহাম্মদ এক অডিওবার্তায় ইউরোপীয় সমর্থকদের হামলা চালানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আপনাদের কাছে যদি বন্দুক বা গুলি না থাকে, তাহলে মার্কিনিদের অথবা তাদের মিত্রদের  পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করুন কিংবা ছুরি ব্যবহার করুন। কিংবা তাদের উপর গাড়ি চালিয়ে দিন।’

গত বছর ফ্রান্সের নিসে ও জার্মানির বার্লিনেও এরকম হামলা হয়েছে।

গত ১৮ মাস ধরে ব্রিটেনে হামলার হুমকি দিয়ে আসছে আইএস।  ২০১৫ সালের নভেম্বরে প্যারিস হামলার পর এক ভিডিওতে আইএস বলেছিলো তাদের পরবর্তী টার্গেট লন্ডন। সিরিয়া ও ইরাকে ফ্রান্সের পর ব্রিটেনেরই সবচেয়ে বেশি সৈন্য দায়িত্বপালন করছে। হ্যারি সারফো নামে এক জার্মান আইএস সেনা বলেন, যুক্তরাজ্যে হামলার জন্য তাদের জঙ্গি নিয়োগ করতে সমস্যা হচ্ছিল। বর্তমানে সাজা ভোগ করা এই জঙ্গি নিউইয়র্ক টাইমসকে বলেন, ইউরোপের দেশগুলোতে তাদের অবস্থান শক্তিশালী হলেও ব্রিটেন ও জার্মানিতে তাদের আলাদা করে নিয়োগ দিতে হচ্ছিল।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি