স্টকহোমে লরি হামলার প্রধান সন্দেহভাজন উজবেক নাগরিক

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৭, ১৩:০৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৩:১০
image

লরি হামলার পর কুইন স্ট্রিট সুইডেনের রাজধানী স্টকহোমে লরি হামলার প্রধান সন্দেহভাজন উজবেকিস্তানের নাগরিক। ওই হামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার দুপুরে স্টকহোমের কুইন স্ট্রিটের একটি ডিপার্টমেন্টাল স্টোরে এ হামলা চালানো হয়। হামলায় ব্যবহৃত লরিটি একটি বিয়ার কোম্পানির। ঘটনাস্থলের কিছু দূরে এটি ছিনতাই করা হয় বলে কোম্পানি সূত্র জানায়। হামলার পরপরই লরিটির চালক ভিড়ের মধ্যে হারিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ওই সন্দেহভাজনকে শনাক্ত করে।

পুলিশ জানিয়েছে, ৩৯ বছর বরসী ওই সন্দেহভাজন উজবেক নাগরিক। তাকে শুক্রবার সন্ধ্যায় স্টকহোমের মারস্তার এক আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, ট্রাকটি ছিনতাই করে তিনি হামলা চালান। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

ওই উজবেক নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে।

গত বছর গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে তার নাম অন্তর্ভুক্ত ছিল বলে দেশটির গোয়েন্দা সার্ভিসের প্রধান অ্যান্ডার্স থর্নবার্গ জানিয়েছেন। তবে তার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের সংযোগ থাকার প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান থর্নবার্গ।  

সন্দেহভাজন হামলাকারী

সুইডেনের জাতীয় পুলিশ কমিশনার ড্যান এলিয়াসন বলেন, আটক ব্যক্তি পুলিশের হেফাজতে আছে। এছাড়া আরও তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা একজনের পক্ষে ওই হামলা চালানোটা কষ্টকর। হামলায় ব্যবহৃত লরির ড্রাইভারের আসন থেকে একটি বস্তু পাওয়া গেছে। এটি বোমা কিনা তা পুলিশ পরীক্ষা করে দেখছে বলেও ড্যান জানান।

স্টকহোমে শুক্রবারের হামলায় চারজন নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন। তাদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক ও এক শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওই হামলার পর শহরের নিরাপত্তা জোরদার করা হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লফভেন শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে একে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এই হামলায় সুইডেনের মর্যাদা, গণতন্ত্র এবং স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে না।’ প্রধানমন্ত্রীর নির্দেশে দেশটির সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

/এসএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম