‘আফগান-কুর্দি সংঘর্ষে’ ফ্রান্সের শরণার্থী শিবির পুড়ে ছাই

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৭, ১৩:২১আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৩:২৩
image

আগুনে পুড়ে গেছে ফ্রান্সের শরণার্থী শিবির ফ্রান্সের উত্তরাঞ্চলে গ্রাঁদে-সিন্থে ডানকার্ক শরণার্থী শিবির আগুনে পুড়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আফগান ও কুর্দি শরণার্থীদের মধ্যে সংঘর্ষ থেকেই ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ডানকার্ক বন্দরের নিকটবর্তী ওই শরণার্থী শিবিরে প্রায় দেড় হাজার মানুষ রয়েছেন। অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মাইকেল লালাঁদ বলেন, ‘ছাই ছাড়া এখানে আর কিছুই অবশিষ্ট নেই। ঘরগুলো আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া প্রায় অসম্ভব।’ তবে ওই শিবিরের শরণার্থীদের জরুরি বাসস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান লালাঁদ।   

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শরণার্থী শিবিরে সম্প্রতি আফগান শরণার্থীদের সংখ্যা বেড়ে যাওয়ায় কুর্দিরা ক্ষুব্ধ হয়ে উঠে। গত অক্টোবরে ক্যালে শরণার্থী শিবির বন্ধ করে দেওয়ার পর এখানে শরণার্থীদের সংখ্যা বাড়তে থাকে। যাদের বেশিরভাগই আফগান।

ডক্টরস উইথাউট বর্ডার (এমএফএস) জানিয়েছে, ২০১৬ সালের মার্চ থেকেই সংঘর্ষের সূত্রপাত। তখন ওই শরণার্থী শিবিরে ছয়জন ছুরিকাহত হয়েছিলেন।

/এসএ/

সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের