জার্মানিতে ফিরতে পারে কর্তৃত্ববাদ: নাৎসি নেতার ছেলে

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৭, ১১:৩২আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১১:৩৪
image

বিবিসির ‘হার্ড টক’ অনুষ্ঠানে নিকলাস ফ্রাঙ্ক অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকলে জার্মানিতে আবারও কর্তৃত্ববাদী ব্যবস্থা কায়েম হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ‘হার্ড টক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের নাৎসি গভর্নর জেনারেল হান্স ফ্রাঙ্কের ছেলে নিকলাস ফ্রাঙ্ক।

নিকলাস বলেন, ‘আমাদের বিশ্বাস করবেন না। যতক্ষণ আমাদের অর্থনীতি ভালো আছে, যতক্ষণ আমরা অর্থ উপার্জন করতে পারছি, ততক্ষণ পর্যন্ত সবকিছুই অনেক গণতান্ত্রিক থাকে। কিন্তু পাঁচ থেকে দশ বছর ধরে আর্থিক সমস্যা চলতে থাকলে ওই বদ্ধ জলাশয়টি হ্রদে পরিণত হয়, আর তা ক্রমেই সাগরে পরিণত হয়ে সব ভাসিয়ে নেয়। তা পরিণত হয় কর্তৃত্ববাদে।’

অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকলে জার্মানি আবারও কর্তৃত্ববাদের দিকে এগোতে পারে বলে সতর্ক করেছেন নিকলাস।

তিনি আরও জানান, পোল্যান্ডের গভর্নর জেনারেল থাকার সময় তার বাবা যে অপরাধ করেছেন, সে জন্য নিকলাস তাকে ‘ঘৃণা’ করেন। পুরো জার্মানিতে ঘুরে ঘুরে নাৎসি শাসন সম্পর্কে বক্তৃতা দিয়েছেন সাংবাদিক ও লেখক নিকলাস। বাবার ওপর একটি বইও লিখেছেন তিনি।  

উল্লেখ্য, হান্স ফ্রাঙ্ক ছিলেন নাৎসি সরকারের আইনজীবী। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে নাৎসিদের দখলে থাকা পোল্যান্ডের গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়। ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত তিনি সেখানে নিয়োজিত ছিলেন। নাৎসি শাসনের পতনের পর ১৯৪৬ সালে ন্যুরেমবার্গ ট্রায়ালে বিচারের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

/এসএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম