ফরাসি ভোটারদের ২৫ শতাংশের প্রেসিডেন্ট নির্বাচন বর্জনের আভাস

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৭, ১৩:৪৩আপডেট : ২৯ মে ২০১৭, ২০:২৫
image

ম্যাক্রন ও লে পেনকে বর্জন করছেন এক চতুর্থাংশ ভোটার এক ফরাসি প্রতিষ্ঠানের জরিপে আভাস মিলেছে, ফরাসি ভোটারদের ২৫ শতাংশ (চার ভাগের এক ভাগ) ৭ মে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন। এই ভোটারের বেশিরভাগই বামপন্থী। অডোক্সার এক  জরিপকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচনের দ্বিতীয় দফার লড়াইয়ে নিজেদের প্রার্থীরা না থাকায় হতাশা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

বৃহস্পতিবার অনলাইনে ৯৯৮ জন মানুষের মধ্যে জরিপটি চালায় অডোক্সা। জনস্বাস্থ্যসহ বিভিন্ন ইস্যুর পাশাপাশি জনমত জরিপও করে থাকে এই ফরাসি প্রতিষ্ঠানটি। রেডিও ফ্রান্স ইনফোর জন্য তারা ফরাসি নির্বাচন নিয়ে জরিপটি সম্পন্ন করে। এটি প্রকাশ করা হয় শুক্রবার। রয়টার্স বলছে, অডোক্সার আভাস যদি সত্যি হয়ে থাকে তবে এটি হবে ১৯৬৫ সাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোটার অনুপস্থিতি।

অডোক্সার জরিপের ফলাফলে দেখা যায়, নির্বাচন থেকে বিরত থাকা ভোটারদের ৬৯ শতাংশ তা করবেন অনিচ্ছা থেকে। দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিনিধিত্বকারী ইমানুয়েল ম্যাক্রোঁ ও লে পেনকে প্রত্যাখ্যান করতে গিয়ে তারা ভোটদান থেকেই বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এসব ভোটারদের অনেকেই প্রথম দফার নির্বাচনে বামপন্থী প্রার্থীদের ভোট দিয়েছিলেন, যাদের কেউই দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যথেষ্ট ভোট পাননি।

অডোক্সার জরিপে ম্যাক্রোঁ ও লে পেনের মধ্যকার সবশেষ বিতর্কের প্রসঙ্গও উঠে আসে। জরিপে দেখা যায়, অনেক ভোটারই মনে করছেন বুধবারের বিতর্কে লে পেনের চেয়ে ম্যাক্রনের বক্তব্য বেশি বিশ্বাসপূর্ণ ছিল।

ফ্রান্সের নির্বাচনি ব্যবস্থা অনুযায়ী,প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে যদি কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট অর্জন করতে ব্যর্থ হন, তাহলে দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নেন শীর্ষ দুই প্রার্থী। ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ম্যাক্রোঁ পেয়েছেন ২৩.৭৫ শতাংশ ভোট। লা পেন পেয়েছেন ২১.৫৩ শতাংশ। তারাই দ্বিতীয় ধাপে লড়াইয়ের জন্য মনোনীত হন। আগামী ৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় দফার ভোট।

সাম্প্রতিক দুটি জরিপেই ম্যাক্রোঁর জয়ের আভাস দেওয়া হয়েছে। সবশেষ, বিএফএম টিভি ও এল’এক্সপ্রেস ম্যাগাজিনের জরিপে দেখা গেছে, নির্বাচনে ৬২ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে যাচ্ছেন ম্যাক্রোঁ। আর তার প্রতিদ্বন্দ্বী উগ্র-ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট পার্টির মেরিন লে পেন পাচ্ছেন ৩৮ শতাংশ ভোট।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের