নবম মৈত্রী সেতু নির্মাণে ঢাকা-বেইজিং চুক্তি

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৭, ১৩:৫৭আপডেট : ১২ মে ২০১৭, ১৩:৫৭
image

প্রতীকী ছবি ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে অর্থ সহায়তা দেবে চীন। বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং নিজ নিজ সরকারের পক্ষে এই সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড খবরটি জানিয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত মিংকিয়াং বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অবকাঠামো উন্নয়নে সহায়তা করছে চীন। আমার বিশ্বাস এই অর্থের যথাযথ ব্যবহার আরও বেশি মানুষকে বাংলাদেশ-চীন সুসম্পর্কের সুবিধাভোগী করতে সক্ষম হবে।’
চুক্তির ব্যাপারে ইআরডি সচিব শফিকুল আজম বলেন, ‘চীন আর বাংলাদেশের মধ্যকার সম্পর্ক চমৎকার ও অভাবনীয়। এটি প্রকৃতপক্ষে বন্ধুত্বের প্রতীক। অদূর ভবিষ্যতে আরও একটি চুক্তি করতে পারব বলে আমরা আশা করছি।’
ইআরডি-এর এক বিবৃতিতে বলা হয়, চীনের সহায়তা যোগাযোগ খাতের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১৯৮৬ সালের অক্টোবরে ৯১৭ মিটার দৈর্ঘ্যের প্রথম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ শুরু হয়ে ১৯৮৯ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়। চীনের আর্থিক অনুদানে এরইমধ্যে ৭ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মিত হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে কোচা নদীর ওপর নির্মাণাধীন আছে ৮ম মৈত্রী সেতু।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম