বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে স্বাস্থ্যসেবা দেবে কেরালার হাসপাতাল

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৭, ১৭:১৮আপডেট : ২৫ মে ২০১৭, ১৮:০০

 

বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে স্বাস্থ্যসেবা দেবে কেরালার হাসপাতাল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের স্বাস্থ্যসেবা দেবে ভারতের কেরালার অমৃতা হাসপাতাল। বুধবার প্রতিষ্ঠানটির মেডিকেল ডিরেক্টর প্রেম নায়ের এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। আধুনিক সুযোগ সুবিধাসমৃদ্ধ এ হাসপাতালের প্রতিষ্ঠাতা কেরালার হিন্দু আধ্যাত্মিক গুরু মাতা অমৃতআনন্দময়ী।

অমৃতা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর প্রেম নায়ের বলেন, ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে স্বাস্থ্যসেবা দিতে তাদের সঙ্গে আমরা একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যদের কেরালায় আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া তারা এখানে স্বাস্থ্য বিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ পাবেন।’

২০১০ সালের হিসাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনশক্তি তিন কোটি ৬৫ লাখ।

প্রেম নায়ের বলেন, এই সহযোগিতা দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক সহযোগিতার একটি দৃষ্টান্ত। এটা শুধু শারীরিক নিরাময়েই সাহায্য করবে না বরং একই ঐতিহ্য ও সংস্কৃতির দুই দেশের মধ্যে বন্ধনকে শক্তিশালী করবে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের চিকিৎসা সহায়তা প্রদান ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীর চিকিৎসক, নার্স ও প্যারামেডিকসদের প্রশিক্ষণ দেবে অমৃতা হাসপাতাল।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল এস এম মোতাহার হোসেন। তিনি বলেন, এই সহযোগিতা দুই প্রতিবেশী দেশকে আরও কাছে নিয়ে আসবে। আমাদের সদস্যদের অমৃতা হাসপাতালের দক্ষতা এবং তাদের অবকাঠামো থেকে উপকৃত হবেন।

মেজর জেনারেল এস এম মোতাহার হোসেন বলেন, টেলি মেডিসিন এবং টেলি রেডিওলোজি’র মাধ্যমে অমৃতা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যুক্ত হবেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল।

জটিল সার্জারির রোগীদেরও অমৃতা হাসপাতালে পাঠাবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল।

কেরালার হিন্দু আধ্যাত্মিক নেতা মাতা অমৃতআনন্দময়ী ১৯৯৮ সালে অমৃতা হাসপাতাল প্রতিষ্ঠা করেন। পরে তিনি এটিকে আরও আধুনিক করে তোলেন। প্রতিবছর দেশ-বিদেশের কয়েক হাজার রোগী অমৃতা ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইএমএস) থেকে প্রাথমিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম