সাহারা মরুভূমিতে তৃষ্ণার্ত হয়ে ৪৪ অভিবাসীর মৃত্যু

বিদেশ ডেস্ক
০১ জুন ২০১৭, ১৯:৫৬আপডেট : ০১ জুন ২০১৭, ১৯:৫৭
image

উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে ইউরোপ পাড়ি দেন অভিবাসীরা নাইজারের উত্তরাঞ্চল সংলগ্ন সাহারা মরুভূমি এলাকায় তৃষ্ণার্ত হয়ে ৪৪ অভিবাসীর মৃত্যু হয়েছে। আফ্রিকার দেশ নাইজার থেকে তারা লিবিয়া যাওয়ার চেষ্টা করছিল। সেখান থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিলেন ওই অভিবাসীরা। আন্তর্জাতিক মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠান রেড ক্রসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

নাইজেরিয়ান সংবাদমাধ্যম সাহেলিয়েনের বরাত দিয়ে বিবিসি জানায়, ওই অভিবাসীরা ঘানা ও নাইজেরিয়ার নাগরিক। ট্রাকে করে লিবিয়া যাচ্ছিল তারা। পথে ট্রাকটি নষ্ট হয়ে গেলে মরুভূমিতে আটকা পড়ে এবং তৃষ্ণার্ত হয়ে মৃত্যুবরণ করতে হয় তাদের।

রেড ক্রসের কর্মকর্তা লাওয়াল তাহের জানান, ট্রাকটি নষ্ট হয়ে যাওয়ার পর ছয়জন অভিবাসী পায়ে হেঁটে একটি দুর্গম এলাকায় জীবিত অবস্থায় পৌঁছাতে সক্ষম হয়েছেন। তারাই তাদের সহযাত্রীদের করুণ দশার বর্ণনা দেন। অবশ্য, এখনও মৃতদেহগুলো শনাক্ত করতে সেখানে কেউ যায়নি বলে জানিয়েছেন লাওয়াল তাহের।

ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমানোর আগে উত্তর আফ্রিকায় পৌঁছানোর জন্য নাইজার-লিবিয়া রুটটি গুরুত্বপূর্ণ। কয়েক লিটার পানি নিয়ে পিকআপ ট্রাকে করে ঝুঁকি নিয়ে গন্তব্যে পাড়ি জমান অভিবাসীরা। গত বছরের জুনে নাইজারের আলজেরিয়া সীমান্ত সংলগ্ন সাহারা মরুভূমির এলাকা থেকে ৩৪ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এরমধ্যে ২০ শিশুও ছিল। পাচারকারীরা ফেলে যাওয়ার পর ওই অভিবাসীরা তৃষ্ণার্ত হয়ে মারা যায় বলে ধারণা করা হয়।

/এফইউ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম