সব মুসলিমকে হত্যা’র হুমকি দিচ্ছিলেন সন্দেহভাজন হামলাকারী

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৭, ১৩:২৮আপডেট : ১৯ জুন ২০১৭, ১৩:২৯
image

সব মুসলিমকে হত্যা’র হুমকি দিচ্ছিলেন সন্দেহভাজন হামলাকারী

লন্ডনে মসজিদের সামনে সন্ত্রাসী হামলা চালানো হামলাকারী সব মুসলিমদের মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন। ভ্যানচালক ওই ব্যক্তিকে স্থানীয়রা ধরে ফেললে তিনি চিৎকার করে বলতে থাকেন ‘আমি সব মুসলিমকে হত্যা করতে চাই।’

সোমবার উত্তর লন্ডনের ফিনসবারি মসজিদের সামনে গাড়িহামলা চালান ওই ব্যক্তি। এই হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। মুসল্লিরা তারাবিহর নামাজ পড়ে বের হয়ে আসছিলেন যখন, তখনই সন্ত্রাসীরা পথচারীদের ওপর দ্রুতগতির গাড়ি নিয়ে হামলে পড়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।  

এখনও হামলাকারীর সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ফিনসবারি এলাকা থেকে ৪৮ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ব্রিটেনের মুসলিম কাউন্সিল জানায়, স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে একটি ভ্যান ‘ইচ্ছাকৃতভাবে’ মসজিদ সংলগ্ন এলাকায় মুসল্লিদের ধাক্কা দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে হামলার সম্ভাব্য কারণ বলা হয়েছে ‘ইসলামবিদ্বেষ’কে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, পুলিশ আসার আগেই হামলাকারীকে ধরে ফেলেন স্থানীয়রা। তখন ওই হামলকারী চিৎকার করে বলছিলেন, ‘আমি সব মুসলিমকে হত্যা করতে চাই।’

ব্রিটেনের মুসলিম কাউন্সিল জানায়, স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে একটি ভ্যান ‘ইচ্ছাকৃতভাবে’ মুসল্লিদের ধাক্কা দেয়। আহতদের অনেকেই তারাবির নামাজ শেষে বের হচ্ছিলেন। ফিনসবাড়ি মসজিদের ইমাম মোহাম্মদ কোজবার বলেন, ‘এটা অবশ্যই সন্ত্রাসী হামলা। ম্যানচেস্টার, ওয়েস্টমিনিস্টার ও লন্ডন ব্রিজের মতো এখানেও সন্ত্রাসী হামলাই হয়েছে।’

এই ঘটনায় খুবই অবাক বলে মন্তব্য করেছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তিনি বলেন, ‘এই ঘটনায় আমি ‍খুবই মর্মাহত। মসজিদ, পুলিশ ও আইলিংটন কাউন্সিলের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ঘটনাকে ‘ভয়ংকর ঘটনা’ বলে উল্লেখ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, ‘আহতদের ও তাদের পরিবারের পাশে আছি আমরা। ঘটনাস্থলে সবরকম জরুরি সার্ভিস নিয়োজিত আছে।

দেশটির মুসলিম কাউন্সিল একে ইসলামফোবিয়ার সবচেয়ে সহিংস বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে। এজন্য মসজিদগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার আহ্বান জানিয়েছে তারা।

/এমএইচ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম