কাবুলে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত অন্তত ১

বিদেশ ডেস্ক
২০ জুন ২০১৭, ২১:১৫আপডেট : ২০ জুন ২০১৭, ২১:১৫
image

আফগানিস্তানের কাবুলে তিন সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে আবারও সহিংসতা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিক্ষোভরতদের ওপর পুলিশ গুলি ছুড়লে একজন নিহত হন।

কাবুলের বিক্ষোভ
তিন সপ্তাহ আগে কাবুলে বড় ধরনের গাড়ি বোমা হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হওয়ার পর সরকারবিরোধী বিক্ষোভে নামেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সরকার যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। অস্থায়ী একটি ক্যাম্প তৈরি করে সেখানে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার পুলিশ সে ক্যাম্প গুঁড়িয়ে দেয়। সেসময় কয়েকজন বিক্ষোভকারী আহত হন। পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর গুলি ছুড়লে প্রাণহানি হয়।

আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ জানিয়েছেন, পুলিশের ওই অভিযানে একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। নতুন করে এ সহিংসতার তদন্ত করার আশ্বাস দিয়েছেন তিনি।

আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, ‘এ ধরনের ঘটনা সরকার ও জনগণের মধ্যকার আস্থা নষ্ট করে।’

তবে সরকারের পক্ষ থেকে একজন নিহত হওয়ার কথা জানানো হলেও নিহতের সংখ্যা ২ বলে দাবি করেছে বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু এলাকায় ধারাবাহিকভাবে হামলা হয়েছে। নিরাপত্তা ইস্যুগুলো শনাক্ত করতে ব্যর্থ হওয়ার জন্য সরকারকে দায়ী করে থাকে অনেকে। গত ৩১ মে আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থল জানবাক স্কয়ারে বোমা হামলার পর সে ক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে। একে'ইতিহাসের অন্যতম বড় হামলা'বলে মনে করা হচ্ছে। হামলায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এ হামলার পর থেকে শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ। গত ২ জুনের বিক্ষোভেও পুলিশ গুলি ছুড়লে কয়েকজন নিহত হয়।

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম