যুক্তরাষ্ট্রে ‘নিজেদের কূটনৈতিক ভবনে’ প্রবেশাধিকার চায় রাশিয়া

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৭, ১০:২৭আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৬:২০
image

যুক্তরাষ্ট্রের ভেতরে অবস্থিত জব্দকৃত রুশ কূটনৈতিক স্থাপনায় বিনা শর্তে প্রবেশাধিকারের দাবি জানিয়েছে রাশিয়া। সম্প্রতি দু'দেশের মধ্যে উচ্চ পর্যায়ের এক বৈঠকে রাশিয়া এ দাবি জানিয়েছে। বৈঠকে ওই সংকটের অনেকটাই সমাধান হয়ে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রে ‘নিজেদের কূটনৈতিক ভবনে’ প্রবেশাধিকার চায় রাশিয়া

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জড়িত থাকার অভিযোগে সেই কম্পাউন্ড দুটো গত বছর ডিসেম্বরে বন্ধ করে দেয় ওবামা প্রশাসন। পাশাপাশি, ৩৫ জন রুশ কূটনীতিককেও বহিষ্কার করা হয়েছিলো সেসময়। মার্কিন এ পদক্ষেপকে 'দিনের আলোয় ডাকাতির' মত ঘটনা বলে ব্যাখ্যা করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মার্কিন এই আচরণকে 'অগ্রহণযোগ্য' বলেও তিনি মন্তব্য করেছেন।

সোমবার ওয়াশিংটনে এই নিয়ে বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্র উপমন্ত্রী থমাস শ্যানন ও রাশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী সের্গেই রায়বকোভ।  বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে থমাস শ্যানন বলেন, সংকট ‘প্রায়’ সমাধান হয়ে গেছে। তবে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

গত বছর লাভরভ বলেছিলেন, ‘এটা দিনের আলোতে লুটপাটের মতন ঘটনা। অন্যদেশের সম্পত্তি দখল করে নেয়াটাকে আর কী বলা যায়! সম্পত্তি ফেরত দেয়ার ক্ষেত্রে তারা এমন আচরণটা করছে যে: আমার যা আছে তা আমার, আর তোমার যা আছে তা আমরা ভাগাভাগি করে নেবো। ভদ্রলোকেরা এমন ব্যবহার করেন না"।

রুশ কম্পাউন্ডগুলো ফেরত পাবার ব্যাপারে, জুন মাসে বৈঠক হবার কথা ছিল। কিন্তু ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার ৩৮ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কিছু প্রতিষ্ঠানের উপরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় সেই বৈঠক বাতিল হয়ে যায়। গত সপ্তাহে রাশিয়াও হুমকি দিয়েছে যে, বন্ধ করে দেয়া দুটো কম্পাউন্ডে রুশ অধিকার ফিরে না পেলে তারা ৩০জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করবে এবং রাশিয়ায় থাকা মার্কিন রাষ্ট্রীয় সম্পত্তি জব্দ করবে।

এই হুমকির পর রুশ-মার্কিন সম্পর্ক আরো জটিল হতে পারে বলে অনুমান করছেন রাজনীতি-বিশ্লেষকরা।

/এমএইচ/বিএ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম