যুক্তরাজ্যে সন্ত্রাসের অভিযোগে ১৬ বছরের কিশোর গ্রেফতার

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৫ জুলাই ২০১৭, ২১:০৯আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২১:২৯

গ্রেফতারের প্রতীকী ছবি সন্ত্রাসের অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষ। কর্মকর্তাদের ধারণা, সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে রবিবার সে যুক্তরাজ্য ত্যাগের প্রস্তুতি নিয়েছিল। এদিন এসেক্সের স্ট্যানস্টেড এয়ারপোর্টের একটি আন্তর্জাতিক ফ্লাইটে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোর দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কেন্ট এলাকার বাসিন্দা।

সোমবার টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, সে এমন কিছু করতে যাচ্ছে যা সন্ত্রাসবিরোধী আইনে সন্দেহজনক; এমন তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

কম বয়সের কারণে গ্রেফতারকৃত কিশোরের নাম প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে লোকজনকে সন্ত্রাসের প্রতি উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম