যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা আমাদের শত্রু: পিয়ংইয়ং

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৭, ২৩:০২আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ০০:০৪

যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা আমাদের শত্রু: পিয়ংইয়ং মার্কিন নাগরিকদের জন্য উত্তর কোরিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের সমালোচনা করেছে পিয়ংইয়ং। দেশটি বলছে, এই নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা আমাদের শত্রু।

আগামী ১ সেপ্টেম্বর থেকে মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এরমধ্যেই উত্তর কোরিয়ায় থাকা দেশটির সব নাগরিককে দেশে ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে পিয়ংইয়ং বলেছে, ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের পরও আমেরিকানদের জন্য আমাদের দরজা উন্মুক্ত থাকবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এটাকে ‘বাজে পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন।

ওই মুখপাত্র বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের মানুষ উত্তর কোরিয়ার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন না। এই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা আমাদের শত্রু দেশ।

২১ জুলাই ২০১৭ তারিখে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই ভ্রমণ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দফতর। এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকতে দেশটিতে অবস্থানরত মার্কিন সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আবেদন করতে হবে।

গত জুলাই মাসেই ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, তারা উত্তর কোরিয়া যেতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাধা দেবে।

এর আগে অতো ওয়ার্মবিয়ার নামের এক মার্কিন শিক্ষার্থীকে ১৫ বছরের কারাদণ্ড দেয় উত্তর কোরিয়া। গ্রেফতারের পর তাকে নির্যাতনের অভিযোগ উঠে। মানবিক বিবেচনায় মুক্তি পেয়ে গত ১৩ জুন কোমা অবস্থায় তিনি যুক্তরাষ্ট্রে ফেরেন। এক সপ্তাহের মাঝেই ১৯ জুন মারা যান সেই তরুণ।

উত্তর কোরিয়ার দাবি, তার মৃত্যু রহস্যজনক। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার নির্যাতনের ফলেই মৃত্যু হয় ওয়ার্মবিয়ারের। এই মুহূর্তে উত্তর কোরিয়ায় দুইজন মার্কিন নাগরিক আটক রযেছেন। তাদের একজন শিক্ষাবিদ এবং অন্যজন মিশনারি। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম