ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৭, ১২:২৭আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১২:২৮
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান বিরোধী বক্তব্যে ‘হতাশা’ প্রকাশ করেছে ইসলামাবাদ। একইসঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দেয়ার অভিযোগও অস্বীকার করেছে তারা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সে দেশের সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগকে উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র। খাজা আসিফ

ট্রাম্প গতকাল এক বক্তৃতায় বলেন, পাকিস্তান সন্ত্রাসীদের জন্য ‘যে অভয়ারণ্য তৈরি করে দিয়েছে’ সে ব্যাপারে ওয়াশিংটন আর নীরব থাকতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সন্ত্রাসবাদের সহযোগিতা করার দায়ে অভিযুক্ত করার পর ইসলামাবাদ ওই প্রতিক্রিয়া জানাল।

প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে বলেন, “সন্ত্রাসবাদের মাধ্যমে বিশ্বের অন্য কোনো দেশ পাকিস্তানের সমান ক্ষতিগ্রস্ত হয়নি। তবে যুক্তরাষ্ট্র সেই ভূমিকা স্বীকার করেনি।

ট্রাম্প গতকালকের বক্তৃতায় আরও বলেন, “ইসলামাবাদের উচিত আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী যুদ্ধে ওয়াশিংটনকে সহযোগিতা করা। কারণ, আমেরিকা এই খাতে পাকিস্তানকে শত শত কোটি ডলার অর্থসাহায্য দেয়। এ অবস্থায় পাকিস্তান মার্কিন সরকারকে সহযোগিতা না করে সন্ত্রাসীদেরকে অভয়ারণ্য তৈরি করে দিয়েছে।”

মার্কিন প্রেসিডেন্টের এই কঠোর বক্তব্যের জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নীতিগত দিক দিয়ে পাকিস্তান তার ভূমিকে কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না। তিনি বলেন, পাকিস্তান অন্য কোনও দেশের জন্য নয়, তার নিজের জন্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধেও লড়ছে।

খাজা আসিফ জানিয়েছেন,  বিবৃতিতে ট্রাম্পের মন্তব্যের আনুষ্ঠানিআক প্রতিক্রিয়া জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

/বিএ/
সম্পর্কিত
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি