ব্রাসেলসে সেনাদের ওপর ছুরি নিয়ে হামলার দায় স্বীকার আইএস-এর

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৭, ১১:২৮আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৬:০৪
image

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সেনা সদস্যদের ওপর ছুরি নিয়ে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। শনিবার সংগঠনটির কথিত বার্তা সংস্থা ‘আমাক’ এ দায় স্বীকারের খবর প্রকাশ করেছে।

ব্রাসেলসের হামলা
আমাক-এ আইএস এর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘ব্রাসেলসে ছুরি নিয়ে হামলাকারী ওই ব্যক্তি আইএসের সেনা। জোটভুক্ত দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোর ডাকে সাড়া দিয়ে সে এ কাজ করেছে।’

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জোটভুক্ত দেশ বলতে আইএস এর বিরুদ্ধে লড়াইকারী মার্কিন জোটকে বুঝিয়েছে আইএস।

উল্লেখ্য, শুক্রবার ধারালো ছুরি দিয়ে তিন সেনাকে আঘাত করে এক হামলাকারী। পরে এক সেনার গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হামলাকারী। পরে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। আর হামলাকারীর চাপাতির আঘাতে আহত সৈনিকদের একজনের মুখে ও অন্যজনের হাতে মারাত্মকভাবে জখম হয়েছে।বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অফিস থেকে জানানো হয়েছে, হামলাকারী সন্ত্রাসী হিসেবে পরিচিত নন। কিন্তু প্রতক্ষদর্শীরা হামলার সময় তাকে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে শুনেছে। প্রসিউটর অফিস থেকে এ আক্রমণকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করা হয়েছে।

গত বছর বেলজিয়ামের রাজধানীতে এক সন্ত্রাসী হামলার পর থেকে সেখানের বিভিন্ন রাস্তায় সেনাবাহীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। গতবছরের ওই হামলায় ৩০ জন নিহত হয়েছিল।

/এফইউ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের