উ. কোরিয়ার বিরুদ্ধে চাপ জোরালো করতে ট্রাম্প-আবে ঐকমত্য

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:২৪
image

উত্তর কোরিয়ার হাউড্রোজেন বোমা তৈরির দাবির ব্যাপারে টেলিফোনে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবারের (৩ সেপ্টেম্বর) ওই ফোনালাপে উত্তর কোরিয়ার ওপর চাপ জোরালো করার ব্যাপারে একমত হন দুই নেতা। ফোনালাপে তারা উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন। হোয়াইট হাউস ও শিনজো আবেকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।  

শিনজো আবে ও ট্রাম্প
রবিবার আগের চেয়ে আরও বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন পারমাণবিক অস্ত্র তৈরির দাবি করে উত্তর কোরিয়া। দেশটির দাবি, এটি একটি হাউড্রোজেন বোমা এবং একে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপন করে হামলা করা যাবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, দেশটির নেতা কিম জং উন নতুন হাউড্রোজেন বোমাটির দিকে তাকিয়ে আছেন।

ব্রিটিশ উত্তর কোরিয়ার এ দাবির পর জাপানের প্রধানমন্ত্রী আবের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। পরে হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার একযোগে কাজ করার ওপর জোর দিযেছেন দুই নেতা।’

ফোনালাপের পর সাংবাদিকদের আবে জানান, তারা উত্তর কোরিয়ার ওপর চাপ জোরালো করার ব্যাপারে একমত হয়েছেন।

রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র এক প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক অস্ত্রবিষয়ক ইন্সটিটিউটে বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেন কিম জং উন। তাদেরকে পারমাণবিক অস্ত্র নিয়ে কাজের ব্যাপারে নির্দেশনা দেন তিনি। ওই প্রতিবেদনে বলা হয়, ‘ইন্সটিটিউটটি আরও বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে।’ তবে উত্তর কোরিয়ার নতুন হাইড্রোজেন বোমা তৈরির দাবির সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম