লন্ডনের রাস্তায় বন্ধ হচ্ছে উবার

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪২

লন্ডনের রাস্তায় বন্ধ হচ্ছে উবার লন্ডনের রাস্তায় বন্ধ হচ্ছে মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার। নিয়ন্ত্রক সংস্থা লন্ডন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ (টিএফএল) জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর চলতি নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে উবারকে আর নিবন্ধন দেওয়া হবে না। অর্থাৎ, ওই দিনের পর থেকে নগরীর বাসিন্দাদের আর এই ট্যাক্সি সেবা নেওয়ার সুযোগ থাকছে না।

নতুন করে নিবন্ধন না বিষয়টি শুক্রবার উবার’কে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে টিএফএল। কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভাড়া করা গাড়ি দিয়ে পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে কিছু নিয়ম মানতে হয়। কিন্তু উবার অনেক ক্ষেত্রেই দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অথচ এসব বিষয় সরাসরি জনগণের নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই নতুন করে উবারের নিবন্ধন নবায়ন করা হচ্ছে না।

লন্ডন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি বলেছেন, জননিরাপত্তা নিয়ে সামান্যতম ঝুঁকি থাকলেও উবারের নিবন্ধন নবায়ন করা হবে ভুল সিদ্ধান্ত। কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। তবে এ সিদ্ধান্তের সমালোচনা করেছে উবার। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বরা হয়েছে, ‘দুনিয়া যেখানে উন্মুক্ত হচ্ছে, লন্ডন সেখানে উদ্ভাবনী কোম্পানি বন্ধ করে দিচ্ছে।’

দুনিয়ার ৭৪টি দেশের মানুষ উবার ব্যবহার করে প্রতিদিন গড়ে ৫০ লক্ষাধিক বার ট্যাক্সিতে চড়ছেন। ২০১২ সালে লন্ডনে যাত্রা শুরুর পর বর্তমানে সেখানে প্রায় ৩৫ লাখ যাত্রী এই পরিবহন সেবা নিচ্ছেন। সেখানে এই সেবার সঙ্গে জড়িত রয়েছেন প্রায় ৪০ হাজার চালক। সূত্র: দ্য টেলিগ্রাফ, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম