ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বেশি স্বার্থপর: দালাই লামা

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৭, ০৯:১৭আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ০৯:১৭
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আরও বেশি ‘স্বার্থপর’ বলে মন্তব্য করেছেন তিব্বতের ধর্মগুরু দালাই লামা। তিনি বলেছেন, আমেরিকা ফার্স্ট নীতি ও বৈশ্বিক উষ্ণতায় যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে তিনি উদ্বিগ্ন। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।  

ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বেশি স্বার্থপর: দালাই লামা

প্রতিবেদনে বলা হয়, ৮২ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষু জলবায়ু পরিবর্তন নিয়ে মার্কিন নীতিতে ট্রাম্পের সমালোচনা করেছেন। ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘আপনার পূর্বসূরীরা স্বাধীনতা, গণতন্ত্রের গুরুত্ব দিয়েছে। কিন্তু বর্তমান প্রেসিডেন্টের আমেরিকা ফার্স্ট নীতিই আমার ভালো লাগেনি।’

তবে মার্কিন জনগণ যেহেতু তাকে নির্বাচিত করেছেন তাই এই সিদ্ধান্তকে সম্মান করেন বলে জানান দালাই লামা।

দালাই লামাই ট্রাম্পের সমালোচনা করা প্রথম ধর্মীয় নেতা নয়। এর আগে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসও ট্রাম্পের জলবায়ু পরিবর্তন ও অভিবাসীদের নিয়ে নীতির সমালোচনা করেছিলেন।

২০১৬ সালে মেক্সিকো সফরের সময় পোপ বলেছিলেন, যেই মানুষ শুধু দেয়াল তুলতে চায়, কোন সেতু নির্মাণ করতে চায় না, সে কখনও খ্রিষ্টান হতে পারে না।’ ট্রাম্পও পোপের কড়া জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘যদি ভ্যাটিকানে আইএস হামলা করে, যেটা তাদের মূল লক্ষ্যবস্তু। তবেই পোপ বুঝবেন। তিনি তখন প্রার্থনা করবেন যে কেন ট্রাম্প সেখানের প্রেসিডেন্ট নয়, তাহলে এমনটা হতো না।’

/এমএইচ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের