বিয়ারের নাম ‘বেঙ্গলি’

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৭, ১১:৩২আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১১:৩২
image

নিউ ইয়র্কের এক বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জনপ্রিয় এক ব্র্যান্ড ‘বেঙ্গলি’। একটি বিশেষ সমীক্ষায় উঠে এসেছে, এই বিয়ারটি আমেরিকার 'বেস্ট বিয়ার'-র তালিকায় প্রথম স্থানে রয়েছে৷ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।

বিয়ারের নাম ‘বেঙ্গলি’

প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের বিয়ার ব্র্যান্ড সিক্সপয়েন্ট ব্রিওয়ারি বেঙ্গলি নামের এই পানীয় তৈরি করে। ২০০৪ সালে বেঙ্গলি টাইগার নামে বিয়ারটি বাজারে আসে। রয়েল বেঙ্গল টাইগার-এর নামানুসারে এই বিয়ারের নাম রাখা হয়। বিয়ারের মোড়কে রয়েছে বাঘের কমলা-সাদার ডোরাকাটার স্পষ্ট ছাপ। পরে টাইগার শব্দটি ছেঁটে দিয়ে বিয়ারটিকে কেবল বেঙ্গলি নামে বাজারে হাজির করা হয়।

একটি মার্কিন ব্র্যান্ডের নামকরণে কেন বাঙালির প্রাকৃতিক ঐতিহ্যকে ধারণ করা হয়েছে ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে তা জানা যায়নি। তবে প্রবাসী বাঙালিদের মধ্যে এই বিয়ারের বিপুল জনপ্রিয়তার খবর দিয়েছে তারা, যা থেকে এর বাঙালি নামকরণ সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ইন্ডিয়া টুডের দাবি, একটু তিতকুটে স্বাদের হলেও যারা এই বিয়ার খেয়েছেন তারা নাকি এর মধ্যে বৈচিত্র্য খুঁজে পেয়েছেন৷

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম