শি জিনপিংকে ট্রাম্পের অভিনন্দন

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৭, ০৯:০০আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ০৯:০১
image

কমিউনিস্ট পার্টির কংগ্রেসের পর নিজের ক্ষমতা ধরে রাখায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

শি জিনপিংকে ট্রাম্পের অভিনন্দন

প্রতিবেদনে বলা হয়, আগামী পাঁচ বছরের জন্য শি জিনপিং কোনও উত্তরসূরী ছাড়াই পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) পোলিটবুরোর স্ট্যান্ডিং কমিটির সাত সদস্যের মধ্যে পাঁচজনের নাম ঘোষণা করেন শি জিন পিং। তারা মূলত দেশটির নীতি নির্ধারনী পর্যায়ে ব্যাপক ভূমিকা রাখবে। এই পাঁচজন ছাড়া শি এবং লি কিকুয়াং পোলিটব্যুরোতে আগে থেকেই আছেন। এই ব্যুরোর সদস্যরাই পরবর্তী ৫ বছরের জন্য ক্ষমতার কেন্দ্রে অবস্থান করবেন। তার নাম ও মতাদর্শ ঠাঁই পেয়েছে সংবিধানে।

শি’র সঙ্গে ফোনালাপে উত্তর কোরিয়া ও বাণিজ্য নিয়ে ট্রাম্পের কথা হয় বলে এক টুইটে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামনের মাসেই ট্রাম্পের চীন সফর করার কথা। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যশ জানায়. চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক কিভাবে ভবিষ্যতে আরও দৃঢ় করা যায় সেই বিষয়ে কথা বলেছেন দুই নেতা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পর চীনই বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ। দুই দেশের মাঝে ব্যবসায়িক সম্পর্কও রয়েছে। তবে দক্ষিণ চীন সাগর নিয়ে মাঝে মাঝেই বিবাদে জড়িয়ে পড়ে দুই দেশ।

এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট শি জিনপিং-এর চিন্তাকে দলীয় গঠনতন্ত্রে অন্তর্ভূক্ত করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করে চীনের কমিউনিস্ট পার্টি। আধুনিক চীনের রূপকার হিসেবে স্বীকৃত মাও সে তুং-এর পর শি জিনপিং হলেন দ্বিতীয় ব্যক্তি, ক্ষমতাসীন থাকা অবস্থায় যার চিন্তা দলীয় গঠনতন্ত্রে মতাদর্শের মর্যাদা পেল। মতাদর্শের মর্যাদা পাওয়ায় মাও-এর মতবাদ যেমন মাওবাদ হিসেবে বিবেচিত হয়, শি’র চিন্তাধারাও বিবেচিত হবে শি-বাদ হিসেবে। এর বিরুদ্ধে যে কোনও চ্যালেঞ্জ এখন থেকে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধের অবস্থান বলে বিবেচিত হবে।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম