দেশে ফিরে আদালতে হাজিরা দিলেন নওয়াজ

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৭, ১৭:৪৩আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৭:৫৭

নওয়াজ শরিফ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই রাজধানী ইসলামাবাদের একটি আদালতে শুক্রবার হাজিরা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন মুসলিম লীগের সভাপতি নওয়াজ শরিফ। মেয়ে মারিয়াম নওয়াজ ও জামাই মুহাম্মাদ সাফদারকে নিয়ে তিনি আদালতে হাজির হন। এর আগে বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন নওয়াজ।

আদালতে সংক্ষিপ্ত শুনানিতে নওয়াজের আইনজীবী খাজা হারিস তার মক্কেলের পক্ষে বক্তব্য তুলে ধরেন। পরে আগামী ৭ নভেম্বর পর্যন্ত মামলার শুনানি মূলতবি করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নওয়াজ শরীফ আদালত ছেড়ে যান। এ সময় তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। তবে আদালতে শুনানির শুরুর আগে নওয়াজ শরিফ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আদালত তার বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ করছে।

আদালত ছেড়ে যাওয়ার সময় তার জামাতা বলেন, যতদিন পর্যন্ত আদালত কিছু মানুষের ভীতি থেকে মুক্ত হতে না পারবে ততদিন এ আদালত স্বচ্ছ বিচার করতে পারবে না।

গত জুলাই মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে দুর্নীতির অভিযোগে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করে। ফলে আইন অনুযায়ী নওয়াজ শরিফ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। আদালত অভিযোগ করেছে যে, নওয়াজ শরিফ তার নির্বাচনি ঘোষণায় আয়ের ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য দেননি। সূত্র: ড্ন।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম