জাপানে পৌঁছেছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৭, ০৯:০৪আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১১:০০
image

এশিয়ায় ১২ দিনের সফরের অংশ হিসেবে রবিবার জাপানে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানটি রবিবার (৫ নভেম্বর) সকালে টোকিওর পশ্চিমাঞ্চলে ইউকোটা ইউএস এয়ারফোর্স ঘাঁটিতে অবতরণ করে। রবিবার জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠক করা ছাড়াও তারা দুইজন এক রাউন্ড গলফও খেলবেন বলে জানিয়েছে বিবিসি।
ট্রাম্প ও মেলানিয়া
উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যেই এশিয়ার পাঁচ দেশ সফর শুরু করেছেন ট্রাম্প। ১২ দিনের এই সফরে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে এশিয়ায় কোন মার্কিন প্রেসিডেন্টের এটাই দীর্ঘতম সফর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, সফরে ট্রাম্প দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে জোটবদ্ধতা তুলে ধরার পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চীনের ওপর চাপ সৃষ্টি করবেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার জাপানের উদ্দেশে যাত্রা করার পর পথে প্রশান্ত মহাসাগরীয় অঙ্গরাজ্য হাওয়াইতে বিরতি নেন ট্রাম্প ও মেলানিয়া। সেখানে প্রশান্ত মহাসাগরীয় সামরিক কমান্ডের একটি ব্রিফিংয়ে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট।শনিবার পার্ল হার্বারে ১৯৪১ সালে জাপানি বোমাবর্ষণে নিহত মার্কিন নৌসেনাদের স্মরণে নির্মিত ইউএসএস অ্যারিজোনা মেমোরিয়াল পরিদর্শনে যান তারা।

শুরুতে ফিলিপাইনে অনুষ্ঠিতব্য পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। আর তাই পুর্ব এশিয়া সম্মেলনের আগের দিনই এশিয়া সফর শেষ করার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে এসে এশিয়ার জন্য নির্ধারিত ১১ দিন মেয়াদী সফরসূচি পরিবর্তন করে তা ১২ দিন করার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। সফর শুরুর আগ মুহূর্তে প্রেসিডেন্ট পূর্ব এশীয় সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সে কারণেই সূচিতে বাড়তি দিনটি যুক্ত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) হাওয়াইতে ট্রাম্প নিজেই তার সফরসূচির মেয়াদ একদিন বাড়ানোর কথা জানান। ট্রাম্প জানান, মূলত সফরের শেষ মুহূর্তে হাওয়াইতে একদিন কাটানোর পরিকল্পনা ছিল তার। তবে ফিলিপাইন সফরের মেয়াদ বাড়াতে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘বাড়তি দিনটি আমি দ্বিতীয় একটি সম্মেলনে ব্যয় করব, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি সম্মেলন।’

/এফইউ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের