আজই শুরু মুগাবের অভিশংসন প্রক্রিয়া

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৭, ০৯:০০আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৩:৩৭
image

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে আজ মঙ্গলবারই অভিশংসনের প্রস্তাব আনতে যাচ্ছে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি। স্ত্রী গ্রেস মুগাবেকে দেশটির প্রেসিডেন্ট বানানোর প্রচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মুগাবের বিরুদ্ধে সংসদে অভিশংসন আনা হবে বলে জানিয়েছেন দলের নেতা এমআঙ্গওয়ানা। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আজই শুরু মুগাবের অভিশংসন প্রক্রিয়া প্রতিবেদনে বলা হয়, পদত্যাগের জন্য মুগাবেকে তার নিজের দল জানু-পিএফ পার্টি চব্বিশ ঘণ্টার যে সময় বেঁধে দিয়েছিল সোমবার সেই সময় শেষ হয়েছে।

এমআংগাওয়ানা বলেন, অভিসংশনের এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বড়জোর দুই দিনের মতো লাগতে পারে। অর্থাৎ বুধবারের মধ্যেই প্রেসিডেন্ট মুগাবের বিদায় নিশ্চিত করা যাবে বলেও তিনি উল্লেখ করেছেন।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, মুগাবের ভবিষ্যৎ নিয়ে তাদের একটা 'রোডম্যাপ' বা 'পরিকল্পনা' রয়েছে। বরখাস্ত হওয়া ভাইস-প্রেসিডেন্ট এমারসন এমনাঙ্গাগওয়া খুব দ্রুতই দেশে ফেরত আসবেন।

৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার জন্যে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তার স্ত্রী গ্রেস মুগাবে এবং এমনাঙ্গাগওয়া। এই প্রক্রিয়ায় নিজের স্ত্রীর পক্ষ সমর্থন করেন মুগাবে এবং এমনাঙ্গাগওয়াকে চাকরিচ্যুত করেন। এই ঘটনার পরই গত সপ্তাহে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

এরপর গৃহবন্দি প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তার ওপর পদত্যাগের ব্যাপক চাপের মাঝেও, তিনি ক্ষমতা ছাড়ছেন না বলে জাতীর উদ্দেশে টেলিভিশনে দেয়া ভাষণে জানান।

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি