কিম জং উনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণের ছবি প্রকাশ

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৭, ১৪:৪৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৪:৫৩

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুয়াসং-১৫ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এমন ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ খবর জানায়।  

কিম জং উন

উত্তর কোরিয়া দাবি করছে, তারা বুধবার নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড তাদের পারমাণবিক অস্ত্রের আওতার মধ্যে চলে এসেছে। এর দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের সমর্থনকারী দেশ হিসেবে কালো তালিকাভুক্ত করে নুতন নিষেধাজ্ঞা আরোপ করে।

উত্তর কোরিয়া বলছে, নতুন ক্ষেপণাস্ত্রটি চার হাজার ৪৭৫ কিলোমিটার উপরে উঠেছে আর ৫৩ মিনিটে ৯৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, নতুন ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সফল উৎক্ষেপণের পর কিম জং উন গহর্বের সঙ্গে ঘোষণা করেছেন, তারা রকেট তৈরি ও পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে সক্ষম হয়েছে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে এর আগে সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে উত্তর কোরিয়া তার ষষ্ঠ ও সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা চালায়। এটি জাপান সীমান্তের কাছে সমুদ্রে আঘাত হানে।

/আরএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম