ফিলিস্তিনি প্রেসিডেন্টকে পুতিনের ফোন

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৭, ০৪:৪২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ০৫:০০

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রশ্নে চলমান উত্তাপের মধ্যেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৫ ডিসেম্বর মঙ্গলবার মাহমুদ আব্বাসকে ফোন করেন ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে মস্কোর সমর্থন রয়েছে। সেই আলোচনায় জেরুজালেমের বিষয়টিও উল্লেখ থাকবে। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মাহমুদ আব্বাস এবং ভ্লাদিমির পুতিন রাশিয়া ছাড়াও এ ইস্যুতে তুরস্ক, ফ্রান্স, জর্ডান, মরক্কো ও ভ্যাটিকানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে ফিলিস্তিন।

বিষয়টি নিয়ে এরইমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, জর্ডানের রাজা আবদুল্লাহ, মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গেও তিনি এ ইস্যুতে কথা বলেছেন। এসব আলোচনায় তিনি জেরুজালেম ইস্যুতে পাশে থাকার এবং কূটনৈতিকভাবে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

বিশ্বনেতাদের সঙ্গে পৃথক পৃথক ফোন কলে মাহমুদ আব্বাস বলেন, জেরুজালেমে ইসরায়েলের রাজধানী স্থানান্তরের মার্কিন পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। সম্মিলিতভাবে পবিত্র জেরুজালেম নগরী এবং এর ইসলামিক ও খ্রিস্টান স্থাপনাগুলো রক্ষা করতে হবে।

এদিকে ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এজন্য তিনি কোনও সময়সীমা উল্লেখ করেননি। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম