কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৫ শান্তিরক্ষী নিহত

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৭, ১০:২৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১১:২০

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ১৫ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৩ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় রুয়ান্ডা ও উগান্ডা সীমান্ত সংলগ্ন সেমুলিকি শহরের ওই ঘাঁটিতে হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

কঙ্গোতে জাতিসংঘ মিশনে কর্মরত এক শান্তিরক্ষী। ফাইল ছবি অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্স নামের একটি বিদ্রোহী গোষ্ঠীর চালানো ওই হামলায় কঙ্গোর সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্যও নিহত হয়েছেন। হামলার পর ঘাঁটিতে বাড়তি শান্তিরক্ষী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানান, বৃহস্পতিবারের হামলায় ১২ শান্তিরক্ষী নিহত হয়েছে। তারা সবাই তানজানিয়ার নাগরিক। পরে কঙ্গো সরকারের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ১৫ শান্তিরক্ষী নিহতের খবর দিয়েছে। অবশ্য সেখানে বাকি তিনজনের জাতীয়তা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

এ হামলাকে সাম্প্রতিক সময়ে শান্তিরক্ষীদের ওপর সবচেয়ে রক্তক্ষয়ী হামলা হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কঙ্গোতে ইউএন স্ট্যাবিলাইজেশন মিশনের প্রধান মামান সিদিকু। তিনি বলেন, হামলাকারীদের বিচারের মুখোমুখি করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি ম্যাথিউ রায়ক্রফ্ট এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কয়েকজন শান্তিরক্ষীর ওপর নয়; বরং জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীকেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, কঙ্গোর এই মিশনই জাতিসংঘের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল শান্তিরক্ষা মিশন। সেখানে ২২ হাজারের বেশি শান্তিরক্ষী কর্মরত রয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের