কাশ্মির সীমান্তে পাকিস্তানের গুলিতে ৪ ভারতীয় সেনা নিহত

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৭, ০৫:৩৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ০৭:৫৬
image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের এক কর্মকর্তাসহ চার সেনা নিহত হয়েছে। এর মধ্যে একজন কর্মকর্তা রয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে একথা জানিয়ছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

কাশ্মির সীমান্তে পাকিস্তানের গুলিতে ৪ ভারতীয় সেনা নিহত

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, শনিবার সকালের দিকে রাজৌরি সেক্টরে এ ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর দাবি করেছে, পাকিস্তানি সেনারা ইচ্ছাকৃতভাবে গোলাগুলি শুরু করে।  সীমান্তের প্রায় ৪০০ মিটার এলাকাজুড়ে অবস্থান করছে সেনারা। আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লংঘনের ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪টিতে। গত বছর এই সংখ্যা ছিল ৪৪৯।

কাশ্মির সীমান্তে পাকিস্তানের গুলিতে ৪ ভারতীয় সেনা নিহত

এদিকে, জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক শেষ পাল ভাইদ জানিয়েছেন, পাকিস্তানি সেনা ও গেরিলারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে পাকিস্তান তাৎক্ষণিকভাবে এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।  
এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, গতকাল দুপুর ১২ টা ১৫ মিনিটে কেরি সেক্টরের টোপা বারাত গালায় সীমান্তরেখা বরাবর ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনাবাহিনী। সেই গুলিতে মেজর মোহারকার প্রফুল্ল, ল্যান্স নায়েক গুরমাইল সিং, ল্যান্স নায়েক কুলদ্বীপ সিং ও সিপাহি পাগাত সিং নিহত হয়েছেন। 

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের