মিয়ানমারে রয়টার্স সাংবাদিকরা আরও ১৪ দিনের রিমান্ডে

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৫:২১

 

 

মিয়ানমারে উপনিবেশিক আমলের দাফতরিক গোপনীয়তা আইনের মামলায় গ্রেফতার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে আরও ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার তাদেরকে আদালতে হাজির করার পর এ রিমান্ড মঞ্জুর করা হয়। তাদের আইনজীবীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানানো হয়।  

মিয়ানমারে আটক রয়টার্স সাংবাদিক

প্রতিবেদনে বলা হয়, আদালতে হাজিরের সময় গ্রেফতার সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ি উ’কে পরিবার ও আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়। ১২ ডিসেম্বর আটকের পর প্রথমবারের মতো তাদের এ সুযোগ দেওয়া হল। তবে আদালতে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

ইয়াঙ্গুনের পুলিশ দফতর থেকে তাদের আটক করা হয়েছে জানিয়ে ওয়া লোন বলেন, ‘পরিস্থিতি ঠিক আছে। আমরা সর্বোচ্চভাবে এটার মোকাবিলা করব কারণ আমরা কোনও ভুল করিনি। সংবাদমাধ্যমের আইন ও নৈতিকতা ভঙ্গ করিনি। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

দুই সাংবাদিককে দেখতে ইয়াঙ্গুনের ‍উত্তরের জেলার ওই আদালত ভবনের বাইরে অনেক প্রতিবেদক ও ক্যামেরাম্যান উপস্থিত হয়েছিলেন। পুলিশের প্রিজন ভ্যানের পরিবর্তে একটি সাদা ভ্যানে করে তাদের আনা হয়। তাদের শরীরে স্বাভাবিক পোশাক ছিল। কোনও হাতকড়াও পরানো হয়নি।

  মিয়ানমারে আটক রয়টার্স সাংবাদিক ২

তাদের পক্ষে রয়টার্সের নিয়োগকৃত আইনজীবী থান জাউ অং বলেন, তারা দু’জন সাংবাদিক হিসেবে শুধু নিজেদের দায়িত্ব পালন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘সংবাদমাধ্যম হিসেবে কাজ করার সময় তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।’

পুলিশ ও সরকারি আইনজীবীর বাইরে দুই সাংবাদিকের পরিবার ও তাদের আইনজীবী ছাড়া আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে সাড়ে ৬ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে পালিয়ে আসার ঘটনা কাভার করেছেন রয়টার্সের ওই দুই সাংবাদিক। তাদের দাফতরিক গোপনীয়তা আইনের মামলায় গ্রেফতার করা হয়। এতে তাদের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

 

/আরএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম