তদন্ত কমিটির মুখোমুখি হতে ‘অধীর আগ্রহে’ ট্রাম্প: আইনজীবী

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৮, ২১:৪৪আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১০:৪৯

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে রাশিয়ার সংযোগ নিয়ে তদন্ত কমিটির মুখোমুখি হতে অনাগ্রহের কথা জানালেও তার এক আইনজীবী বলছেন ভিন্ন কথা। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাতকারে বৃহস্পতিবার তার আইনজীবী টাই কোব বলেছেন, ওই কমিটির মুখোমুখি হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী টাই কোব। সংগৃহীত ছবি

 ২০১৬ সালে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে রাশিয়ার হস্তক্ষেপ করেছে এমন অভিযোগ খতিয়ে দেখছেন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক প্রধান রবার্ট মুয়েলারের নেতৃত্বাধীন একটি দল। গত বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, যখন কোনও যোগসাজশ নেই এবং কেউ কোনও পর্যায়েই তা খুঁজে পায়নি, তখন জিজ্ঞাসাবাদের কোনো সম্ভাবনাই থাকে না। এছাড়া কী ঘটে আমি তা দেখব।

আর এরপরই তার আইনজীবী টাই কোব জানালেন ওই কমিটির মুখোমুখি হতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন ট্রাম্প।  তিনি বলেন, মুলারের তদন্ত শেষপর্যন্ত ট্রাম্প ও তার প্রেসিডেন্সির জন্য ক্ষতিকর কোনও কিছুই আনবে না। তিনি আশা প্রকাশ করেন চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এই তদন্ত শেষ হয়ে যাবে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম