অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে জাতিসংঘের আহ্বান

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৮, ১৬:২০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৬:৪৮
image

ইউরোপে পাড়ি জমানোর আশায় ভূমধ্যসাগরে নৌকাডুবে অভিবাসীদের মৃত্যু রোধে ব্যবস্থা নিতে বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে এই আহ্বান জানায় তারা।

অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে জাতিসংঘের আহ্বান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, চলতি বছর এখন পর্যন্ত ২০০ এরও বেশি অভিবাসী ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন। সংস্থাটির মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং বলেন, ‘এই দুঃখজনক ঘটনা চলছেই। ইতোমধ্যে আমরা ২০০ এর বেশি মানুষকে হারিয়েছি।’

সংস্থাটির মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০১৭ সালে প্রায় তিন হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। একে শরণার্থীদের জন্য সবচেয়ে বিপদজনক পথ মনে করা হয়। ২০০০ সালের পর থেকে থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার অভিবাসী এই পথে ডুবে মারা গেছেন কিংবা নিখোঁজ রয়েছেন। চলতি মাসের প্রথমে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছিল যে, এই বছর ভূমধ্যসাগরে আরও বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হতে পারে।

দাভোসে অংশগ্রহণকারীদের সুইং বলেন, তারা যেন অভিবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন।সম্মেলনে ১১০টি দেশের তিন হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। সুইং তুরস্কের প্রশংসা করে বলেন, আমরা খুবই খুশি যে তুরস্ক সবচেয়ে বেশি শরণার্থীদের আশ্রয় দিয়েছে। তাদের দেশে প্রায় ৩০ লাখ শরণার্থী রয়েছেন। আমরা তাদের সঙ্গে কাজ করছি।’

 

 

/এমএইচ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি