তালেবানের আত্মঘাতী হামলায় প্রকম্পিত কাবুল, নিহত অন্তত ২০

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৮, ১৬:২৪আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৬:৪৩
image

আবারও আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থল। আফগান স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শনিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে সংঘটিত ওই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭০ জন। জঙ্গিগোষ্ঠী তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
আফগান হামলা

বিবিসিসহ বেশ ক’টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়,  আত্মঘাতী হামলাটি চালানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো ভবনের ঠিক পাশেই। একটি অ্যাম্বুলেন্সকে এই হামলার কাজে ব্যবহার করা হয়। এসময় ওই স্থানে রাস্তায় বহু লোকের ভিড় ছিল। ঠিক পাশেই রয়েছে ইউরোপীয় ইউনিয়নের অফিস।এছাড়া এখানেই রয়েছে পুলিশের সদর দপ্তর এবং বহু দেশের দূতাবাস। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ঘটনাস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।  বিস্ফোরণ এতোটাই শক্তিশালী ছিল যে, শহরের সব স্থান থেকে আকাশে পেঁচিয়ে উঠতে থাকা ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। সংবাদমাধ্যমগুলোকে ভীতিকর অভিজ্ঞতার বর্ণনা দিতে শুরু করেছেন প্রত্যক্ষদর্শীরা। তারা বলছেন, আত্মঘাতী হামলাটি যখন চালানো হয় তখন রাস্তাটি লোকে লোকারণ্য ছিল। বহু সংখ্যক মানুষকে হত্যার উদ্দেশ্যেই এমন একটি সময় বেছে নিয়েছিল জঙ্গিরা। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো এক কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে ওই হামলা চালানো হয়। ঠিক এক সপ্তাহ আগে কাবুলের একটি বিলাসবহুল হোটেলে তালেবান জঙ্গিদের হামলায় ২২ জনের মৃত্যু হয়। তাদের বেশিরভাগই ছিল বিদেশি।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টার দিকে জালালাবাদে সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ের সামনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ২ জন নিহত হয়। জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করা হয়। 



/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম