মুর্শিদাবাদে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৮, ১৬:৪৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৬:৪৮
image

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪২ জনে পৌঁছেছে। গতকাল সোমবারই বাস থকে ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার ডুবুরি নামিয়ে নদীতে তল্লাশি চালিয়ে আরও ছয়জনের লাশ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।

মুর্শিদাবাদে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২

সোমবার সকালে নলিনী বাক্সে সেতুর রেলিং ভেঙে গোবরা খালে পড়ে যায় একটি যাত্রীবোঝাই বাস। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। বেশ কয়েক ঘণ্টা পর ক্রেন দিয়ে বাসটিকে জল থেকে তোলা হয়। দুর্ঘটনায় পড়া বাসটি করিমপুর থেকে মালদহ জেলায় যাচ্ছিল। দুর্ঘটনার পর নিখোঁজ থাকা যাত্রীদের পরিজনরা খালের পাশে ভিড় জমান। তবে ভোরের দিকে কুয়াশা থাকায় উদ্ধার কাজ শুরু করতে দেরি হয়েছে। উদ্ধারকারী দল বলছে, নদীতে আরও লাশ মিলতে পারে।বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিল বলে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন।
দুই বাসযাত্রী সংবাদমাধ্যমকে জানান, বাসের চালক সেতুতে ওঠার সময় মুঠোফোনে কথা বলছিলেন। যাত্রীরা চালককে ফোন বন্ধ করে বাস চালাতে বললেও তিনি আমল দেননি।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের