গ্রিসের সাবেক দুই প্রধানমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৩

গ্রিসে ওষুধ কোম্পানি নোভার্টিসের বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে এবার বের হয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ওষুধ শিল্পে দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রীসহ ১০ জন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত নোভার্টিসের কাছ থেকে ঘুষ নিয়ে বাড়তি সু্বিধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। প্রথমে কোম্পানিটির বিরুদ্ধে চিকিৎসকদের ঘুষ দেওয়ার অভিযোগের তদন্ত চলছিল। এখন দেখা যাচ্ছে তারা শুধু ‍চিকিৎসকই নয়, ‍ঘুষ ‍দিয়েছিল বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাকেও।

গ্রিসের সাবেক দুই প্রধানমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিজেদের ওষুধ বেশি পরিমাণে ও বেশি দামে বিক্রির জন্য চিকিৎসকসহ সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে নোভার্টিসের বিরুদ্ধে তদন্ত চলছিল। তবে এক বছর ধরে তদন্ত করার পর কর্মকর্তারা দেখেন, কোম্পানিটি তাদের উৎপাদিত ওষুধের বিক্রি বাড়ানোর জন্য শুধু চিকিৎসক নয়, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদেরও ঘুষ দিয়েছিল। এতে জড়িত রয়েছেন দেশটির বেশ কয়েকজন সাবেক মন্ত্রীও। তাই তদন্ত কর্মকর্তারা এবার গ্রিসের সংসদের কাছে অভিযুক্ত মন্ত্রীদের বিষয়ে নথি চেয়ে পাঠিয়েছেন। সরকারি স্বাস্থ্যসেবা সংক্রান্ত নীতি প্রণয়ন ও ওষুধের দাম নির্ধারণে কোনও পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।  তবে এখনও সবার নাম প্রকাশ করেনি তদন্ত কমিটি।

এরই মধ্যে নোভার্টিসের স্থানীয় ব্যবস্থাপকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল তদন্ত কমিটি।

গত জানুয়ারিতে তদন্ত কর্মকর্তাদের নোভার্টিসের অফিসে তল্লাশি চালানোর খবর প্রকাশের পর থেকে কোম্পানিটির বিপদ বাড়তে থাকে। এছাড়া দেশটির শেয়ারবাজারের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। চার হাজারের বেশি চিকিৎসককে ঘুষ দেওয়া সংক্রান্ত দলিলাদি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয় প্রতিষ্ঠানটির নির্বাহীদের। কাড়ে। এর আগে অ্যাথেন্সের এক হোটেলে নোভার্টিসের এক কর্মকর্তা প্রকাশ্যে আত্মহত্যার হুমকি দিলে, নোভার্টিসের বিরুদ্ধে চলা দুর্নীতির তদন্তের বিষয়টি আলোচনার জন্ম দেয়।

এরই মধ্যে গ্রিসের প্রধান তদন্ত কর্মকর্তা এলেনি রাইকও পদত্যাগের ঘোষণা দিলে নাটক আরও জমে ওঠে। সে সময় তিনি দাবি করেন,  নোভার্টিসের দুর্নীতি তদন্ত  করতে গিয়ে তাকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। নিজের পদত্যাগপত্রে তিনি জানান, তিনি দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ওওষুধ শিল্পে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের স্বার্থের কারণে তিনি নিজেকে বলি দিতে চান না।  

তবে অভিযুক্তদের অন্যতম সাবেক স্বাস্থ্যমন্ত্রী দিমিত্রিস আভ্রামোপোলাস এই দুর্নীতির ঘটনায় নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, ওষুধ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও দাম নির্ধারণে কাজে তিনি জড়িতই ছিলেন না। আর  সাবেক উপ-প্রধানমন্ত্রী ইভানগেলোস ভেনিজেলোস আত্মপক্ষ সমর্থনে বলেছেন, এটা তার বিরুদ্ধে সস্তা রাজনৈতিক অপপ্রচার।

এর আগেও দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্রে অন্তত দুই বার জরিমানা দিয়েছে ওষুধ কোম্পানি নোভার্টিস। ২০১৪ সালে ৩৯ কোটি ডলার ও ২০১৭ সালে আড়াই কোটি ডলার জরিমানা দেয় প্রতিষ্ঠানটি। ওষুধ উৎপাদনকারী আরও অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের রকম অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছিল। সূত্র : বিজনেস ইনসাইডার, এনডিটিভি ও বিবিসি।

 

/এএমএ/আরএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম