লন্ডন হাইকমিশনে বিএনপি নেতাকর্মীদের হামলা, আটক ১ (ভিডিও)

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৩৩

আটক হওয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন (ছবি- প্রতিনিধি)

লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে এ হামলা চালানো হয়। স্থানীয় সময় বুধবার বি‌কাল ৫টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। এসময় পুলিশ যুক্তরাজ্য স্বেচ্ছা‌সেবক দ‌লের এক নেতাকে আটক করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সময় বুধবার বেলা ২টার দি‌কে বিএনপির শতাধিক নেতাকর্মী‍‍‍ ব্যানার-ফেস্টুন নিয়ে দূতাবাস চত্বরে জড়ো হয়। এরপর এখান থেকে দূতাবাসে হামলা চালায় তারা। এসময় হাইকমিশনের আসবাবপত্রসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী লন্ডন স্বেচ্ছা‌সেবক দ‌লের সি‌নিয়র সহ-সভাপ‌তি মো. সোহাগ মিয়া স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় বাংলা ট্রি‌বিউনকে বলেন, ‘বেলা ২টা (লন্ডন সময়) থে‌কে হাইক‌মিশ‌নের সাম‌নে যুক্তরাজ্য বিএন‌পির নেতাকর্মীরা বি‌ক্ষোভ পা‌লন কর‌ছি‌লেন। বি‌কাল ৫টার দি‌কে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিতে গেলে হাইকমিশনের কম‍‍র্কতা‍রা তা নিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু নেতাকর্মী হাইক‌মিশন ভব‌নে প্রবেশ করে ভাঙচুর করেন।’

ঘটনাস্থল থে‌কে পু‌লিশ যুক্তরাজ্য স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি না‌সির আহমদ শা‌হিনকে আটক ক‌রে বলেও জানিয়েছেন সোহাগ মিয়া। তিনি আরও জানান, না‌সির আহমদ শা‌হিন‌কে জা‌মি‌নে ছাড়ি‌য়ে আনার জন্য বিএন‌পিপন্থী একাধিক আইনজীবী পু‌লিশ স্টেশ‌নে গে‌ছেন। লন্ডন মেট্রোপলিটন পু‌লি‌শের একজন মুখপাত্র জানান, আটককৃত ব্য‌ক্তিকে ওয়ান্ডওয়‌ার্থ পু‌লিশ স্টেশ‌নে নেওয়া হ‌য়ে‌ছে।

অন্য এক সূত্র জানায়, হামলার সময় বিএন‌পির নেতাকর্মী‌দের হা‌তে হাইক‌মিশ‌নের একজন কর্মী লাঞ্ছিত হয়েছেন।

এ‌দি‌কে লন্ডন সময় রাত ৯টার দি‌কে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, বিএনপি নেতাকর্মীরা স্মারকলিপি দেওয়ার নামে জোর করে হাইক‌মিশ‌নে প্র‌বেশ ক‌রে। এরপর তারা হাইকমিশ‌নের কর্মীদের ওপর হামলা চালায় এবং হাইকমিশনের আসবাবপত্রসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে। এ সংবাদ বিজ্ঞপ্তিতে হাইক‌মিশন কর্মকর্তা এ কে এম কামাল লোহানীর সই রয়েছে‌।

 

/এমএ/এএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান